সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
দুর্ঘটনা

সাংবাদিক সেলিম এর ডান পা কাটতে হবে

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের গোপালপুরে দৈনিক যুগান্তর, দৈনিক মজলুমের কথা ও কাগজ২৪ এর সংবাদদাতা সেলিম হোসেন এর পায়ে পঁচন ধরায় একটি পা কেটে ফেলতে হচ্ছে।

আজ শুক্রবার দুপুর সাড়ে বারোটায় সংশ্লিষ্ট ডাক্তার ও হাসপাতালে অবস্থানরত তার আত্মীয়স্বজনের সাথে কথা বলে চূড়ান্ত নিশ্চিত হওয়া গেছে।

পঁচন শরীরের অন্যত্র ছড়িয়ে পড়ার আশঙ্কায় আগামীকাল শনিবার অপারেশন করে ডান পা কেটে ফেলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেলিম বর্তমানে ঢাকার ধানমন্ডিতে আনোয়ার খান মডার্ণ হাসপাতালের আইসিইউতে বিশেষজ্ঞ ডাক্তার আওতায় চিকিৎসাধীন।

সেলিম গত ২২ জুন গোপালপুর থেকে সিএনজি চালিত অটোতে ধনবাড়ী যাবার পথে নসিমনের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন। প্রথমে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, তারপর ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল, অতঃপর ঢাকার পঙ্গু হাসপাতাল এবং সর্বশেষ, গত বুধবার ধানমন্ডির আনোয়ার খান মডার্ণ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…