সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

ঘাটাইলে সাপের কামড়ে ১জনের মৃত্যু

 

 

 

 

এম.এস.এস.সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সন্ধনপুর ইউনিয়নের বিন্নিআটা গ্রামে সাপের কামড়ে একজন মারা গেছেন। তার নাম মোঃ মজিদ আলী(৬০) সে বিন্নিআটা গ্রামের বাসিন্দা  মৃত এবাদত আলীর বড় ছেলে। এলাকাবাসী জানায়, গত ৮জুলাই শনিবার সকালে গরুকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে নিয়ে যান এবং দুপুরে মাঠে গরুটি নিয়ে আসার জন্য যাওয়ার সময় সাপ তাকে দংশন করে। সাথে সাথেই সাপটি সে নিজেই মেরে ফেলেন। তারপর লোকজন তাকে দ্রুত জলছত্র হাসপাতালে নিয়ে যান সেখান থেকে হাসপাতাল কৃতপক্ষ ময়মনসিংহ হাসপাতালে নিয়ে যেতে বলেন।

হাসপাতালে যাওয়ার পথে রাস্তায় একেবারে নিস্তেজ হয়ে পড়ে। তারপর ময়মনসিংহ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এই অস্বাভাবিক মৃতুতে জনমনে চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে। সবার মাঝেই প্রশ্ন তাদের দেখা মতে সাপের দংশনে এটিই খুব দ্রুত মৃত্যু। ঋতুচক্র অনুযায়ী শ্রবন মাসে সাপে দংশনের মাত্রা বেড়ে যায়। যার ফলে জনমনে চরম আতংক বিরাজ করে। আর এই মৃত্য এলাকাবাসীর মধ্যে আতংকের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। এনিয়ে এলাকায় চরম আতংকের সৃষ্টি হয়েছে।


  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…