সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

সাবেক এমপি রানা'র মুক্তির দাবিতে সজীব ওয়াজেদ জয় পরিষদের মানবন্ধন

মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ঘাটাইলে সাবেক এমপি আমানুর রহমান খান রানা'র মুক্তির দাবীতে মানবন্ধন করেছে সজীব ওয়াজেদ জয় পরিষদ ৷ গত ৫ই মার্চ (মঙ্গলবার) সকালে ঘাটাইল উপজেলা চত্তরে মানববন্ধন অনুষ্ঠিত হয় ৷

মানববন্ধনে যোগ দেয় সকল শ্রেনী পেশার মানুষ ৷ মানবন্ধনে বক্তারা বলেন, সাবেক জনপ্রিয় সাংসদ আমানুর রহমান খান রানাকে ষড়যন্ত্রমূলক মামলায় ফাসানো হয়েছে ৷ আইনের প্রতি শ্রদ্ধা রেখে তিনি আদালতে আত্মসমর্পন করেছেন কিন্তু দীর্ঘদিন তিনি জামিন আবেদন করেও জামিন পাননি ৷ দ্রুত তার নিঃশার্ত মুক্তি দাবি করেন ৷

উল্লেখ্য, আমানুর রহমান খান রানা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় প্রায় ৩বছর যাবৎ জেল হাজতে রয়েছেন ৷ এ মামলায় তিনিসহ তার ছোট তিনভাই টাঙ্গাইলের সাবেক মেয়র সহিদুর রহমান খান মুক্তি,ব্যবসায়ী নেতা চেম্বার অব কমার্সের সাবেক মহাসচিব জাহিদুর রহমান কাকন, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি সানিয়াত খান বাপ্পা সহ ১৪জনের বিরুদ্ধে চার্জশীট দেয় টাঙ্গাইলের গোয়েন্দা পুলিশ (ডিবি) ৷
কয়েক দফা নিম্ন ও উচ্চ আদালতে জামিন আবেদন করলেও নাকচ করে দেন আদালত ৷

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…