সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

সাবেক সাংসদ রানা'র নেত্রিত্বে বিজয় দিবসের র‌্যালী ও সমাবেশ

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিজয় র‌্যালী ও সমাবেশ করেছে সাবেক সাংসদ আমানুর রহমান খান রানার নেত্রিত্বে তার অনুসারীরা ৷ সোমবার (১৬ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক এমপি আমানুর রহমান খান রানা আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে উপজেলা শহীদ মিনার পুস্পস্তবক অর্পন করেছেন।

এ উপলক্ষে একটি বর্ণাঢ্য বিজয় র‌্যালী ঘাটাইলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করে। পরে কলেজ মোড় চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৷

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি সুলতান মাহমুদ সুজন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক সাইফুর রহমান মিঞ্জু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আরিফ হোসেন, আনোহল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহজাহান, পৌর আওয়ামী লীগের আহবায়ক মোঃ খলিলুর রহমান তালুকদার, উপজেলা কৃষক লীগের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা তাতী লীগের আহবায়ক মোঃ খোরশেদ আলম, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সুমন খান বাবু, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মানিক, ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কে বি ভুটান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ্ আল মামুন, সাধারন-সম্পাদক বিদ্যুৎ সরকার, রসুলপুর ইউনিয়ন আ.লীগের যুগ্ম-আহ্বায়ক রফিকুল ইসলাম মাস্টার, সন্ধানপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি গিয়াস উদ্দিন বাবু সহ সর্বস্তরের নেতা কর্মী।

এ ছাড়াও আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…