সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

সিরাজগঞ্জের সদর এবং সলঙ্গায় র‌্যাব পৃথক পৃথক অভিযানে ইয়াবা ব্যবসায়ী ও জুয়ারী সহ ০৮ জন গ্রেফতার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

মঙ্গলবার ০৬ এপ্রিল দুপুর ১৪.২৫ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার,সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন খালিশাকুড়া ০১ নং চায়নাবাদ ফরহাদনগর মোড় এলাকায় নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করার সময় এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এছাড়াও তাহাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০৪ টি মোবাইল জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামী মোঃ আঃ আলীম (২৯), পিতা- মোঃ দুলাল মন্ডল, সাং- ভাটপিয়ারী উত্তর পাড়া। মোঃ মঙ্গল শেখ (৩৪), পিতা- মোঃ ইউনুস শেখ, সাং- ধানবান্দি কলেজ পাড়া। মোঃ আমির শেখ (২৫), পিতা- মোঃ ইসলাম শেখ, সাং- উত্তর কোদ্দাসপাড়া। ও মোঃ অরুন আলী ওরফে ফকির (২৪), পিতা- মৃত উজির আলী, সাং- কোদ্দাসপাড়া, সর্ব থানা ও জেলা- সিরাজগঞ্জ।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সরনী ১০(ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে সিরাজগঞ্জের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এবং মঙ্গলবার ০৬ এপ্রিল দিবাগত রাত ১১.৪০ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল বগুড়া রোডস্থ অতিথি আবাসিক হোটেলে এক জুয়া বিরোধী অভিযান চালিয়ে জুয়াখেলার সময় ০৪ জন জুয়ারীকে আটক করা হয়। এছাড়াও তাহাদের নিকট থেকে জুয়া খেলার কাজে ব্যবহৃত ০২ প্যাকেট তাস, নগদ ৯,৬০০ (নয় হাজার ছয়শত) টাকা এবং ০৫ টি মোবাইল জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামী মোঃ মিজানুর রহমান (৪০), পিতা- মোঃ গঞ্জের আলী প্রামানিক, সাং- রাজাপুর পূর্ব পাড়া, থানা- উল্লাপাড়া। মোঃ জীবন হোসেন (৪২), পিতা- মৃত আব্দুল হামিদ, সাং- আন্ধার কোটাপাড়া, থানা-শাহজাদপুর। মোঃ জেলহক (৩২), পিতা- মোঃ জালাল উদ্দিন প্রামানিক, সাং-হাটিপাড়া, থানা-সলঙ্গা। ও মোঃ হুমায়ন কবির (৫০), পিতা- মৃত চাঁদ আলী, সাং- গাইতান, থানা- উল্লাপাড়া সর্ব জেলা- সিরাজগঞ্জ।

গ্রেফতারকৃত জুয়ারীদর বিরুদ্ধে জুয়া আইন ১৮৬৭ সালের ৩ ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

-প্রেস বিজ্ঞপ্তি

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…