সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

সিরাজগঞ্জের সদর এবং সলঙ্গায় র‌্যাবের পৃথক পৃথক অভিযানে ইয়াবা ব্যবসায়ী ও ছিনতাইকারী সহ ০২ জন গ্রেফতার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

শুক্রবার ৯ এপ্রিল বিকাল ৪.০০ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন সায়দাবাদ মোড়ের উত্তর পার্শ্বে বাঁশের হাট রেল লাইন সংলগ্ন বালির মাঠের উপর নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করার সময় এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এছাড়াও তাহার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০২ টি মোবাইল এবং নগদ ১,০০০/- (এক হাজার টাকা) জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামী মোঃ মাজেদুল ইসলাম (৩০), পিতা- মোঃ আজাহার মন্ডল, সাং- রাজাপুর দক্ষিণপাড়া, থানা- বেলকুচি, জেলা- সিরাজগঞ্জ।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সরনী ১০(ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাকে সিরাজগঞ্জের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে, শুক্রবার ৯ এপ্রিল সন্ধ্যা ৬.৩৫ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার,সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ধোপাকান্দি গ্রামস্থ দত্তকুশা কালিপুর মো- রফিকুল ইসলাম এর চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে ০১ জন ছিনতাইকারীকে আটক করা হয়। এছাড়াও তাহার নিকট থেকে ছিনতাই এর কাজে ব্যবহৃত ০১ টি মোটর সাইকেল, ০১ টি বার্মিজ চাকু, ০১ টি লোহার নোস প্লাশ জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামী মোঃ রাসেল সরকার (১৯), পিতা মোঃ সাইফুল ইসলাম সরকার, সাং- চরিয়াশিকার উত্তর পাড়া সর্ব থানা- সলঙ্গা, জেলা- সিরাজগঞ্জ।

গ্রেফতারকৃত ছিনতাইকারীকে উদ্ধারকৃত আলামতসহ সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
-প্রেস বিজ্ঞপ্তি।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…