সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে- যমুনানদীর ভয়াবহ ভাংগনে ক্ষতিগ্রস্থ ও বানভাসি অসহায় দুই শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

গণতন্ত্রের মা বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং সাবেক মন্ত্রী, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও বিএনপি জাতীয় ত্রাণ কমিটির আহবায়ক জননেতা ইকবাল হাসান মাহমুদ টুকুর সার্বিক সহযোগিতায়- সিরাজগঞ্জ জেলা বিএনপির আয়োজনে ধারাবাহিক ত্রাণ বিতরণের ২য় দিনে ১ম পর্বে সিরাজগঞ্জের ৮ নং কাওয়াখোলা ইউনিয়নের বানভাসি ও নদীভাঙ্গন কবলিত অসহায় শতাধিক পরিবারের মাঝে পুরাতন জেলখানা ঘাটে আজ ০৮ আগস্ট, ২০২০ তারিখ সকাল ১০:০০ ঘটিকায় এবং ২য় দিন-২য় পর্বে ৯ নং কালিয়া হরিপুর ইউনিয়নের বিয়ারাঘাটে দেড় শতাধিক পরিবারে সকাল ১১ঃ০০ ঘটিকায় চাউল, ডাউল, আলু, খাবার স্যালাইনসহ বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির ত্রাণ কমিটির আহবায়ক সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মজিবর রহমান লেবু, ত্রাণকমিটির সদস্যসচিব জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু, যুগ্ন-সম্পাদক হারুনর রশীদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, উপদেষ্টা শফিউল আলম ডলার, যুগ্ম-সম্পাদক সাব্বির হোসেন ভূইয়া শাফি, সদর থানা বিএনপির আহবায়ক শাহাদাৎ হোসেন ঠান্ডু, জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, বিএনপির আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ নাজমুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি আব্দুল ওয়াহাব, সহ-দপ্তর সম্পাদক শেখ মোঃ এনামুল হক, সহ-প্রচার সম্পাদক সাংবাদিক রেজাউল করিম খান, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক দুলাল উদ্দিন আহমেদ, যুবদলের সাংগঠনিক সম্পাদক এস,এম, আব্দুল আলিম, ছাত্রদল সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ, জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক নাজমুল হক, সদর থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক লুৎফর ভূইয়া, সদর থানা যুবদলের সাধারণ সম্পাদক তৌহিদ আলম, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারন সম্পাদক সোহাগ আহমেদ, স্বেচ্ছাসেবক দলের নেতা আহসান হাবীব উজ্জ্বল। এছাড়া বিএনপি, অংগ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…