সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

সিরাজগঞ্জ জেলা বিএনপির দিনব্যাপী বিজয় দিবস উৎযাপন

তানভীর মাহমুদ পলাশ, সিরাজগঞ্জ, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে আজ ১৬/১২/২০১৯ খ্রীস্টাব্দে সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সকাল ৭ঃ০০ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়, এরপর সকাল ১০ঃ৩০ এ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তমের প্রতিকৃতিতে মাল্যদান করা হয় এবং সকাল ১১ঃ০০ টায় শহীদ মিনারে মুক্তিযুদ্ধের মহান শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলিস্বরুপ পুস্পস্তবক অর্পণ করা হয়।

বাদ মাগরিব সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে ই, বি, রোডস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী আজিজুর রহমান দুলালের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশের পরিচালনায় উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাডঃ মীর রুহুল আমিন বাবু, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক সাংবাদিক হারুন-অর রশীদ খান হাসান, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ রফিক সরকার, মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা দলনেত্রী সাবিনা ইয়াসমিন হাসি, মৎসজীবি বিষয়ক সম্পাদক ও জেলা মৎসজীবি দলের আহবায়ক নুরুল ইসলাম, জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক শেখ এনামুল হক, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক এম, দুলাল উদ্দিন আহমেদ এবং জেলা আইনজীবী ফোরামের সাধারন সম্পাদক এ্যাডঃ হামিদুল ইসলাম দুলাল।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক লিয়াকত আলী খান, কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা কৃষক দলের আহবায়ক সাইদুল ইসলাম আলো, জেলা বিএনপির ক্ষুদ্র ও কুঠির শিল্প বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সহ প্রচার সম্পাদক সাংবাদিক রেজাউল করিম খাঁন, মৎসজীবি দলের সদস্য সচিব আলমাস আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম আন্নু, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, সহ-সাধারন সম্পাদক সোহাগ আহমেদ, ছাত্রদল নেতা ইসমাইলসহ বিএনপি, অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…