সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

সুজানগরে সাবেক সচিব ড. মুজিবুর রহমান’র পূজামন্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

মহা অষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসবে সুজানগরের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন পাবনা-২ (সুজানগর-বেড়া আংশিক) আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী ট্যারিফ কমিশনের সাবেক চেয়ারম্যান ও সাবেক সচিব ড. মজিবুর রহমান। বৃহস্পতিবার সুজানগর উপজেলার বিভিন্ন পূজামন্ডপে তিনি হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন এবং ব্যক্তিগতভাবে বিভিন্ন পূজামন্ডপে অনুদান প্রদান করেন।
এসময় সাবেক সচিব ড. মুজিবুর রহমান বলেন, বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এখানে সব ধর্মের মানুষ একে অপরের ধর্মীয়সহ সব ধরনের উৎসবে শামিল হয়ে আনন্দ ভাগাভাগি করে। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে আজ সারাদেশে নির্বিঘেœ দুর্গোৎসোব হচ্ছে। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকাই পারে এদেশের জনগণকে শান্তি, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা উপহার দিতে। তাই তিনি আগামী নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করার আহ্বান জানান।
এ সময় সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহীনুজ্জামান শাহীন, এশিয়ান টিভির পাবনা জেলা প্রতিনিধি আর কে আকাশ, আকাশ নিউজ ২৪ ডটকম এর নিজস্ব প্রতিবেদক সাজ্জাদ হোসেন, সুজানগর উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…