সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আইন আদালত

সুলতান সালাউদ্দিন টুকু ১৩ দিনের রিমান্ডে

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বিশেষ ক্ষমতা আইনসহ নাশকতার পৃথক সাত মামলায় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর ১৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার শুনানি শেষে শাহবাগ থানার দুই মামলায় তিন দিন করে মোট ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম সুব্রত ঘোষ শুভ।

এছাড়া বংশাল থানার এক মামলায় ৩ দিনের ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুই এবং মতিঝিল থানার পৃথক তিন মামলায় এক দিন করে মোট ৩ দিনের ও শাহজাহানপুর থানার এক মামলায় ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল হক।

এদিন রাজধানীর বিভিন্ন থানার ১১ মামলায় টুকুকে গ্রেফতার দেখিয়ে রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা।

এরমধ্যে পল্টন থানার পৃথক চার মামলায় রিমান্ড শুনানির জন্য আগামী ৯ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। এদিন কারাগার থেকে টুকুকে আদালতে হাজির করা হয়।

আদালত সূত্র জানায়, গত ৬ মার্চ দুপুর ১২টায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন করে বিএনপি ও তার অঙ্গ সংগঠন।

মানববন্ধন শেষে দলের নেতাকর্মীরা মিছিল সহকারে প্রেসক্লাব থেকে বের হতে চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। এতে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে ও পুলিশের কাজে বাধা দেয় এবং গাড়ি ভাঙচুর করে।

ওই ঘটনায় শাহবাগ থানার এসআই সুজন কুমার রায় বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন।

গত ১২ জুন রাতে টুকুকে রাজধানীর উত্তরার বাসা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। উৎস- যুগান্তর ।

আরও পড়ুন

আইন আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকায় নিজের…

আইন আদালত

সাবেক গৃহায়ণমন্ত্রী মোশাররফ হোসেন কারাগারে

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির কর্মী মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে আদালতের মাধ্…

আইন আদালত

সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা নিয়ে রিটের আদেশ রবিবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাণিজ্যিক স্থাপনা নির্মাণের জন্য গাছ কাটা বন্ধ রাখার নির্দেশনা চেয়ে করা রিটের ওপর শুনানি শ…