সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

সেতাবগঞ্জে একতা দ্রুতযান শাটল ট্রেন চালু

দিনাজপুর প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দিনাজপুরের সেতাবগঞ্জে চালু হলো একতা দ্রুতযান নামক একটি শাটল ট্রেন। গতকাল ১৭ জুন শনিবার সকালে ট্রেনটি পঞ্চগড়ে উদ্বোধন হওয়ার পর সেতাবগঞ্জ রেল ষ্টেশনে পৌঁছায়। উল্লেখ্য যে, এ অঞ্চলের মানুষের ঢাকা-দিনাজপুর যোগাযোগ ব্যবস্থা সহজতর করার জন্য বর্তমান সরকার এই অবহেলিত রেল পথে একতা দ্রুতযান শাটল ট্রেনটি চালু করার মাধ্যমে এ অঞ্চলের মানুষের দীর্ঘ দিনের দাবী পুরণ হলো। একতা দ্রুতযানটি সেতাগঞ্জ পৌঁছিলে সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আব্দুস সবুর, বোচাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফসার আলী, যুগ্ম সম্পাদক আবু তাহের মোঃ মামুন, সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম আজাদ সহ দলীয় নেতাকর্মীরা ঠাকুরগাঁও -৩ আসনের সংসদ সদস্য ইয়াছিন আলীকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় ট্রেনটি এক নজর দেখার জন্য শতশত সাধারণ মানুষ ষ্টেশনে ভীড় জমায়।


  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…