সৈয়দপুরে শিক্ষা সহায়তার অর্থ ও বাইসাইকেল বিতরণ

সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৮৫ জন দুঃস্থ ও মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা সহায়তার নগদ অর্থ প্রদান করা হয়। এ শিক্ষা সহায়তায় সৈয়দপুর উপজেলা পরিষদের রাজস্ব আয় ও বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ৩ লাখ ৭৫ হাজার টাকার মধ্যে প্রত্যেক শিক্ষার্থী এককালীন সর্বনিম্ন এক হাজার সাড়ে ৬ শ’ থেকে সর্বোচ্চ দুই হাজার পাঁচ শত টাকা পর্যন্ত প্রদান করা হয়। আর উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে ১ লাখ ৭৭ হাজার টাকা থেকে দুঃস্থ শিক্ষার্থীদের মধ্যে ২৪ টি বাইসাইকেল ও দুঃস্থ মহিলাদের মাঝে ৩৮টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
- কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।




