সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
অপরাধ

নতুন বই দেবার নাম করে স্কুলের স্টোররুমে স্কুলছাত্রীকে যৌন হয়রানী

বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডি.কম
নতুন বই নিতে গিয়ে স্কুলের স্টোররুমের ভেতরে  ৮ম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। খুলনার ডুমুরিয়া উপজেলার আলাইপুর রাজবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ের লাইব্রেরিয়ান আদিত্য মহলদারের বিরুদ্ধে এমন অভিযোগে প্রতিবাদের ঝড় উঠেছে।
আলাইপুর রাজবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ৮ম শ্রেণির ওই ছাত্রী বুধবার নতুন বই নেয়ার জন্য আদিত্য মহলদারের কাছে গেলে এই ঘটনা ঘটে । বুধবার সকালে বিদ্যালয়ের স্টোর রুমে এ ঘটনা ঘটলেও বৃহস্পতিবার তা প্রকাশ হয়।

সংশ্লিষ্ট বিদ্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আদিত্য ওই ছাত্রীকে বিদ্যালয়ের স্টোর রুমে ডেকে নিয়ে যান। এ সময় ছাত্রীকে যৌন হয়রানি করেন তিনি। একপর্যায়ে মেয়েটি আদিত্যকে আঘাত করে রুম থেকে বের হয়ে যায়। পরে বিষয়টি তার পরিবারকে জানায়।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অনুপ গোলদার বলেন, ‘আমি বিষয়টি শুনেছি এবং স্কুল পরিচালনা কমিটির সদস্যকে ঘটনার বিষয়ে খোঁজখবর নিতে বলেছি।’

তিনি আরও বলেন, কাল শুক্রবার এ সংক্রান্ত বিষয়ে মিটিংয়ে সিদ্ধান্ত নেয়া হবে। দোষী হলে অবশ্যই ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেয়া হবে।

এদিকে খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে ডুমুরিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা ওই ছাত্রীর বাড়ি পরিদর্শন করেছেন।

এ প্রসঙ্গে খুলনা পুলিশ সুপার মো. নিজানুল হক মোল্যা বলেন, প্রকৃত ঘটনাকে ধামাচাপা দেয়া চলবে না। সংশ্লিষ্ট থানায় অভিযোগ দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন

আইন আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকায় নিজের…

আন্তর্জাতিক

ইসরায়েলি পন্য বয়কটের নামে ৮ জেলায় তাণ্ডব

গাজায় গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে সারা দেশে বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল থেকে দেশের আট জেলায় ইসরায়েলি পণ্য রাখা ও বিক্…

অপরাধ

ইয়াবাসহ আটক আ.লীগ সভাপতি

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমানকে (৫৩) আটক করেছে কোস্ট গার্ডের সদস্যরা। এ সময় তার ক…