সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

সখীপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণ ;গ্রেফতার ২

আনোয়ার পাশা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের সখীপুরে দশম শ্রেনীতে পড়ুয়া এক ছাত্রীকে ২০দিন আটক রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে।
এঘটনায় গত রবিবার রাতে ওই ছাত্রীর মা বাদি হয়ে অভিযুক্ত মজিবর (৪২) ও তার স্ত্রী আমেনা বেগমসহ ৪জনের বিরুদ্ধে সখীপুর থানায় মামলা দায়ের করেন। পরে রাতেই অভিযুক্ত মজিবর ও তার স্ত্রী আমেনা বেগমকে গ্রেফতার করে পুলিশ।
সোমবার দুপুরে গ্রেফতারকৃত মজিবর রহমানকে ৫দিনের রিমান্ড চেয়ে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

মামলা থেকে জানা যায়, উপজেলার কালিয়া ইউনিয়নের ধলীপাড়া গ্রামের স্থানীয় মজিবর নামের এক ব্যক্তি ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল। মজিবরের পরিবার প্রভাবশালী হওয়ায় ওই মেয়েটির পরিবার কাউকে কিছু বলতে সাহস পায়নি।

এ অবস্থায় মেয়েটি গত ২৪ ডিসেম্বর স্থানীয় বাজারে যাওয়ার সময় অভিযুক্ত মজিবর রহমান কৌশলে তাকে তুলে নিয়ে যায়। তাকে আটকে রেখে নিয়মিত ধর্ষণ এবং নানাভাবে নির্যাতন চালায়।

এ বিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমির হোসেন বলেন, সোমবার দুপুরে অভিযুক্ত মজিবরকে ৫ দিনের রিমান্ড চেয়ে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও মজিবরের স্ত্রীকেও আদালতে পাঠানো হয়। ওই ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…