সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

আটোয়ারীতে পুকুর থেকে ১৪ বছরের স্কুল ছাত্রীর লাশ উদ্ধার

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ের আটোয়ারীতে পুকুর থেকে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে আটোয়ারী থানা পুলিশ। নিহত স্কুল ছাত্রীর নাম সাদিয়া সামাদ লিসা (১৪) ।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) আটোয়ারী উপজেলাধীন রাধানগর ইউনিয়নের ছোটদাপ গ্রামের এক পুকুর থেকে ওই স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করা হয়।

নিহত লিসা একই গ্রামের মোঃ আব্দুল সামাদ'র মেয়ে এবং আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, লিসা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজি পরও লিসার কোনো সন্ধান পাননি পরিবারের সদস্যরা। আজ সকালে পুনরায় খোঁজ করা হলে বাড়ির পাশের একটি পুকুরে তার লাশ খুঁজে পাওয়া যায়। লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে আটোয়ারী থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

স্থানীয়রা ধারণা করছেন, লিসা আত্মহত্যা করেননি। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক পুকুর থেকে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। ইতিমধ্যে লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং ময়নাতদন্তের রিপোর্ট পেলে ঘটনাটি জানা যাবে। তবে এঘটনায় দুই জন আটক করা হয়েছে। আটককৃতরা হলেন ছোটদাপ গ্রামের ফারুক হোসেনের ছেলে আকাশ (১৫)।

সে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র। অপর জন একই গ্রামের মজিবর রহমানের ছেলে মুন্না (১৫)। সে বোদা খোজবাজার মাদ্রাসার ৯ম শ্রেণীর ছাত্র।

সংবাদ লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ আসে নি। তবে পরিবারের তরফ থেকে মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…