সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
অপরাধ

স্টার কাবাব রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১১

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

রাজধানীর বনানী স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সাথে পচা ও গন্ধ টিক্কা দেওয়ায় প্রতিবাদ করায় মারধরের ঘটনায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক সালেহ মোহাম্মদ রশিদ অলক। এ ঘটনায় ইতিমধ্যে ১১জনকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার বনানী থানায় এ মামলা দায়ের করা হয়।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার বলেন, স্টার কাবাবে সালেহ মোহাম্মদ রশীদ অলক নামের এক ব্যক্তির ওপর হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। ইতিমধ্যে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। সবার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অজ্ঞাত আরও ৪-৫ জনের নামে মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আরও কেউ জড়িত থাকলে, সবাইকে আইনের আওতায় আনা হবে।
প্রসঙ্গত,গতকাল রবিবার দুপুরে বনানী স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সঙ্গে পচা ও গন্ধ টিক্কা দেওয়ায় প্রতিবাদ করায় গ্রাহকে ব্যাপক মারধর করেছে হোটেলটির কর্মকর্তা কর্মচারীরা। এতে গ্রাহক কৃষিবিদ সালেহ মোহাম্মদ রশীদ অলকের ডান হাত ও ডান পা ভেঙে যায়, কপাল ও মাথা ফেটে রক্তাক্ত হন তিনি। আহত অবস্থায় কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

সাংবাদিক অলকের রক্তাক্ত একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয় ওইদিনই। এতে তাকে বলতে শোনা যায়, দুপুরে তিনি ও তার এক বন্ধু খাবার গন্ধ হওয়ার অভিযোগ করলে স্টার কাবাব এর ম্যানেজার বলেন, জীবনে টিক্কা খাননি আপনি। এটা এমনই হয়। একথা শুনে তিনি প্রতিবাদ করলে আরও তিনজন গ্রাহকও একই অভিযোগ করেন। এতে ম্যানেজার কলিংবেল চেপে সব স্টাফকে জড়ো করেন এবং স্টাফরা অলককে ধাক্কা দিতে দিতে দোতলা থেকে থেকে নিচতলায় নামান এবং নিচতলায় সিঁড়ির নিচে ফেলে ব্যাপক মারধর করেন। এতে স্টার কাবাবের ১৪ থেকে ১৫ জন হামলায় অংশ নেন।

আরও পড়ুন

অপরাধ

ছেলেকে একের পর এক লাথি মারেন গৃহকর্মী, অফিসে বসে বাবা দেখছিলেন সিসিটিভিতে

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম অমানবিক? লোমহর্ষক? বীভৎস? কোন বিশেষণে বিশেষায়িত করবেন এই ঘটনাকে? বাবা-মা দুজনেই চাকরি করেন। ছোট্ট শিশুটিকে রেখে যান বাসা…

অপরাধ

ডেন্টাল ক্লিনিকে তরুণীকে গলাকেটে হত্যা

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর মধ্য বাড্ডার একটি ডেন্টাল ক্লিনিক থেকে লিজা আক্তার (২১) এক তরুণীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই ডে…

নির্বাচন

ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী ববি হাজ্জাজ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বুধবার (১৫ অক্টোবর) রাজধানীতে বিএনপি আয়োজিত পরিচিতি সভায় দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক ঢাকা-১৩ আসনে বিএন…