সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আইন আদালত

রাজধানীতে ‘সাবেক স্বামী’র ছুরিকাঘাতে ব্যাংককর্মী নিহত

 

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

রাজধানীর ধানমণ্ডির সেন্ট্রাল রোডে সাবেক স্বামীর ছুরিকাঘাতে এক নারী ব্যাংককর্মী নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়। আরিফুন নেসা আরিফা (২৭) নামের ওই নারী যমুনা ব্যাংকে চাকরি করতেন। সাবেক স্বামী রবিনের ছুরিকাঘাতে তিনি নিহত হয়েছেন বলে দাবি করেছে পরিবার।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক জেসমিন নাহার জানান, আজ সকাল সাড়ে ৮টার দিকে ওই নারীকে ছুরিকাঘাত করা হয়। সকাল ৯টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে বেলা ১১টা ৫০ মিনিটের দিকে তাঁর মৃত্যু হয়। জেসমিন নাহার আরো জানান, গলার ডান পাশে ধারালো অস্ত্রের আঘাতে ওই নারীর মৃত্যু হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, সকাল ৯টার দিকে গুরুতর আহত অবস্থায় এক নারীকে ঢামেক হাসপাতালে আনা হয়। আহত নারীর স্বজনরা অভিযোগ করেন, বাসায় বাইরে সাবেক স্বামী তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে গেছেন। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আহত নারীর ভাবী খাদিজা ইসলাম জানান, তাঁর ননদ যমুনা ব্যাংকে চাকরি করেন। চার বছর আগে রবিন নামের একটি ছেলের সঙ্গে তাঁর ব্যাংককর্মী ননদের বিয়ে হয়। প্রেমের পর বিয়ে হলেও স্বামী-স্ত্রীর বনিবনা ছিল না। নানা ঘটনার জেরে তিন মাস আগে তাঁর ননদ রবিনকে তালাক দেন। খাদিজা ইসলাম আরো জানান, আজ সকালে ধানমণ্ডির সেন্ট্রাল রোডের বাসা থেকে অফিসে যাওয়ার সময় রবিন তাঁর ননদ আরিফাকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করে পালিয়ে যান। এর পর গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন

আইন আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকায় নিজের…

আইন আদালত

সাবেক গৃহায়ণমন্ত্রী মোশাররফ হোসেন কারাগারে

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির কর্মী মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে আদালতের মাধ্…

আইন আদালত

সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা নিয়ে রিটের আদেশ রবিবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাণিজ্যিক স্থাপনা নির্মাণের জন্য গাছ কাটা বন্ধ রাখার নির্দেশনা চেয়ে করা রিটের ওপর শুনানি শ…