সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আইন আদালত

হাইকোর্টের নির্দেশে আবাসিকে গ্যাসের দাম কমছে

আইন-আদালত ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

গণবিজ্ঞপ্তির মাধ্যমে গত ১ জুন দ্বিতীয় ধাপে গৃহস্থfলির কাজে ব্যবহৃত গ্যাসের যে মূল্য বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল তা অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট।

এই রায়ের ফলে আগস্ট থেকে এক চুলা ৭৫০ টাকা এবং দুই চুলা ৮০০ টাকা হিসাবে গ্যাসের মূল্য নিতে হবে। তবে গত দুই মাস যে বেশি মূল্য নেয়া হয়েছে তা গ্রাহক ফেরত পাবে না।

এ সংক্রান্ত রুল আংশিক মঞ্জুর করে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কাজী মো: ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ রোববার এই রায় দেন।

আদালতে ভোক্তা সংগঠন ক্যাবের পক্ষে থাকা আইনজীবী সুব্রত চৌধুরি জানান, এই রায়ের ফলে আগস্ট থেকে আর বর্ধিত মূল্য নেয়া যাবে না। তবে গত দুই মাস যে বেশি মূল্য নেয়া হয়েছে তা গ্রাহক ফেরত পাবে না।

ভোক্তা সংগঠন ক্যাবের পক্ষে প্রকৌশলী মোবাশ্বের হোসেন ২৭ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট আবেদনটি করেন। ওই আবেদনে গ্যাসের দাম বাড়ানো সংক্রান্ত বিজ্ঞপ্তির কার্যকারিতার উপর স্থগিতাদেশ চাওয়া হয়।

গত ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গৃহস্থালিতে ও গাড়িতে জ্বালানি হিসেবে ব্যবহৃত গ্যাসের দাম দুই ধাপে ২২ দশমিক ৭ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয়।

গণবিজ্ঞপ্তির মাধ্যমে দুই ধাপে (প্রথম ধাপ ১ মার্চ ও দ্বিতীয় ধাপ ১ জুন) গ্যাসের মূল্য বৃদ্ধির ঘোষণা আসে।

এতে ১ মার্চ থেকে এক চুলা ৭৫০টাকা এবং ১ জুন থেকে ৯০০ টাকা, দুই চুলা ১ মার্চ থেকে ৮০০ এবং ১ জুন থেকে ৯৫০ টাকা করা হয়।

পাশাপাশি সিএনজি প্রতি ঘনমিটার ১ মার্চে ৩৮ ও ১ জুনে ৪০টাকা, আর বাণিজ্যিক ইউনিট ১ মার্চে ১৪ দশমিক ২০ ও ১ জুনে ১৭ দশমিক ০৪ টাকা করা হয়।


 

 

 

  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

আইন আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকায় নিজের…

আইন আদালত

সাবেক গৃহায়ণমন্ত্রী মোশাররফ হোসেন কারাগারে

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির কর্মী মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে আদালতের মাধ্…

আইন আদালত

সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা নিয়ে রিটের আদেশ রবিবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাণিজ্যিক স্থাপনা নির্মাণের জন্য গাছ কাটা বন্ধ রাখার নির্দেশনা চেয়ে করা রিটের ওপর শুনানি শ…