সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

টাঙ্গাইলে নানা কর্মসুচির মধ্য দিয়ে হানাদার মুক্ত দিবস উদযাপন

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলে নানা কর্মসুচির মধ্যদিয়ে উদযাপিত হয়েছে হানাদার মুক্ত দিবস। টাঙ্গাইল মুক্ত ও বিজয় দিবস উপলক্ষে সপ্তাহ ব্যাপি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে ১১ ডিসেম্বর পতাকা উত্তোলন, বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে বর্ণাঢ্য এই আয়োজনের উদ্বোধন করেন টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন। এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের, টাঙ্গাইল সদর ৫ আসনের সংসদ সদস্য সানোয়ার হোসেন, গোপালপুর ভুঞাপুর আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারী, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের যুগ্ম -সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান স্মৃতি, টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র সাইফুজ্জামান সোহেল, জেলা ও বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধাগণ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠন এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা। উদ্বোধন শেষে টাঙ্গাইল পৌরসভার আয়োজনে উদ্যান থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ স্মৃতি পৌর উদ্যানে সমবেত হয়। পৌর উদ্যানের মুক্তমঞ্চে দিবসটি উপলক্ষে সপ্তাহব্যাপী মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচি আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…