সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
জাতীয়

হানিফের বক্তব্য স্বৈরাচারী সরকারের প্রতিফলন : রিজভী

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

‘শেখ হাসিনা যত দিন সুস্থ আছেন, তত দিন ক্ষমতায় থাকবেন’—আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফের এ ধরনের বক্তব্যের তীব্র সমালোচনা এসেছে বিএনপির পক্ষ থেকে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আওয়ামী লীগ নেতার এ ধরনের বক্তব্য স্বীকৃত স্বৈরাচারী সরকারেরই যথার্থ প্রতিধ্বনি। এ বক্তব্যে গণতন্ত্রকে চিরদিনের জন্য নির্বাসনে পাঠিয়ে বাকশাল পুরোদমে চালু রাখার ইঙ্গিত বাহন করে। তারা যে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চায়, তার বক্তব্য সেটিরই বহিঃপ্রকাশ।’

গতকাল বুধবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সম্মেলনে মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘শেখ হাসিনা যত দিন সুস্থ আছেন, তত দিন ক্ষমতায় থাকবে আওয়ামী লীগ। এই বাংলাদেশের কোনো অপশক্তির ক্ষমতা নেই, জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করার।’

এর আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এর সমালোচনা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।

রুহুল কবির রিজভী বলেন, ‘দেশজুড়ে বেকারত্ব, রাজনৈতিক মতপ্রকাশে স্বাধীনতাহরণ, লুটপাট ও দমননীতির বেপরোয়া উত্থানকে আরো দীর্ঘায়িত করতে চায় সরকার। মাহবুব-উল-আলম হানিফের বক্তব্যে সেটি আরো স্পষ্ট হয়েছে জনগণের কাছে। কারণ তাঁরা অতীতের মতো আবারও একদলীয় শাসনকে চিরস্থায়ী করতে চায়।’

সম্প্রতি আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে ভারত সফর করে। বিএনপি নেতা রিজভী হানিফের বক্তব্যকে এর সঙ্গে সংশ্লিষ্ট করে আরো বলেন, ‘হানিফের বক্তব্যে প্রমাণ হলো, আওয়ামী লীগ নেতারা সদলবলে ভারতে গিয়েছিলেন ক্ষমতায় টিকে থাকতে দেন-দরবার করতে।’

খালেদা জিয়ার অসুস্থতা তীব্র থেকে তীব্রতর করা সরকারের এক ভয়ংকর ‘মাস্টারপ্ল্যানের অংশ’ বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে মানুষের উদ্বিগ্ন মনকে অন্যদিকে নিতেই সরকার তারেক রহমানের পাসপোর্টের মতো বিষয়টি সামনে নিয়ে এসেছে বলেও মনে করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের কর্নেল (অব.) আবদুল লতিফ, প্রশিক্ষণবিষয়ক সস্পাদক এ বি এম মোশাররফ হোসেন, জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ।

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

জাতীয়

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ: নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহ…