সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
স্বাস্থ্য ও চিকিৎসা

হাসপাতালে এরশাদ, যেতে পারেন সিঙ্গাপুর

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ চিকিৎসার জন্য ঢাকা সম্মিলিত শামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন। মঙ্গলবার (২৭ নভেম্বর) সকালে এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলওয়ার জালালী বিষয়টি নিশ্চিত করেছেন।

দেলওয়ার জালালী বলেন, দলের চেয়ারম্যান এরশাদ সোমবার দুপুরের দিকে শারীরিক অসুস্থতার কারণে নিয়মিত চেকআপের অংশ হিসেবে সিএমএইচ-এ যান। তিনি এখন সেখানেই আছেন।

তিনি আরও বলেন, নিয়মিত চেকআপের জন্য এই মাসে সিঙ্গাপুর যাওয়ার কথা আগে থেকেই রয়েছে। তবে কবে যাবেন সেটা এখনও নিশ্চিত না। তিনি ছোটখাটো কিছু হলেই চিকিৎসকের স্মরণাপন্ন হন। সে অবস্থান থেকে তার সিঙ্গাপুর যাওয়ার সিডিউল রয়েছে এই মাসেই। আরও আগেই তার যাওয়ার কথা ছিল কিন্তু নির্বাচনের ঝামেলার কারণে তিনি যাননি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এরশাদ সিএমএইচ-এ আছেন। শারীরিক চেক-আপ ও চিকিৎসার জন্য গত কয়েক মাসে বেশ কয়েকবার সিএমএইচে যান এরশাদ।

আরও পড়ুন

স্বাস্থ্য ও চিকিৎসা

স্থানীয় অংশীদারদের সঙ্গে ‘চক্ষুসেবায় নারীদের অভিজ্ঞতা নিশ্চিৎকরণ’ বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম কুলাউড়া/মৌলভীবাজার, ১৯ নভেম্বর ২০২৪: আজ কুলাউড়ায় স্থানীয় অংশীদারদের সঙ্গে ‘চক্ষুসেবায় নারীদের অভিজ্ঞতা নিশ্চিৎকরণ’ বিষয়ক…

স্বাস্থ্য ও চিকিৎসা

আলকুশি কি? আলকুশি বীজের উপকারিতা, অপকারিতা ও আলকুশি বীজের পাউডার খাওয়ার নিয়ম।

বৈজ্ঞানিক নাম: Mucuna pruriens , এটি Fabaceae পরিবারের একটি উদ্ভিদ। আলকুশীর ইংরেজি: Velvet bean, Cowitch, Cowhage, Kapikachu, Nescafe, Sea bean। আমাদের দেশের অঞ…

স্বাস্থ্য ও চিকিৎসা

সুপার ফুড সজনে পাতা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম যুগ যুগ ধরে প্রায় ৩০০ রোগের প্রতিরোধক হিসেবে সজিনা পাতার অবদান বিস্ময়কর যা পরীক্ষিত। শরীরের পুষ্টি চাহিদা পূরণ করতে সজ…