সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

টাঙ্গাইলে সাড়ে ৫ লক্ষ টাকার হেরোইনসহ গ্রেফতার ২

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুইলা বাজার এলাকা হতে ৫৫ গ্রাম হেরোইনসহ দুইজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২৩ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় গোয়েন্দা পুলিশের এসআই মো. হাফিজুর রহমানের নেতৃতা¡ধীন একটি দল তাদের গ্রেফতার করে।

এ বিষয়ে গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণের অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল কুমার দত্ত বলেন, গোপন সংবাদের ভিত্তি দেলদুয়ার উপজেলার ডুইলা বাজার এলাকা হতে ৫৫ গ্রাম হেরোইনসহ দুই জনকে গ্রেফতার করা হয়। যার বাজার মূল্য ৫ লক্ষ ৫৫ হাজার টাকা। গ্রেফতারকৃতরা হচ্ছে সদর উপজেলার বড় বেতলা গ্রামের মৃত মাইন উদ্দিনের ছেলে ছোলমান (শংকর) (৪২), দেলদুয়ার উপজেলার মৌলভী পাড়া গ্রামের মৃত সৈয়দ দেলোয়ার হোসেনের ছেলে সৈয়দ সাব্বির হোসেন (৩৯)। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে জেল প্রেরণ করার প্রস্তুতি চলছে। তবে আসামীদের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। যার নম্বর ২২৮।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…