সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

১০০০ (এক হাজার) পিচ্ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেসহ ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

২৭ জুলাই ২০১৯ তারিখ ১৮.১৫ ঘটিকার র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা কতৃক গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এস, এম, জামিল আহমেদ এর নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল পাবনা জেলার সাঁথিয়া থানাধীন আমাইকুলা সাকিনস্থ বটতলা মোড় সংলগ্ন গরুর হাটের উত্তর পাশের্^ পাকা রাস্তার উপর হইতে ০১। মোঃ নুর ইসলাম (২৫), পিতা- মোঃ চাঁদ আলী খান, সাং- সানেলা, ২। মোঃ ইউনুস আলী (২৮), পিতা- আব্দুল কাদের মুসল্লি, সাং- সানেলা দক্ষিণ পাড়া, ৩। মোঃ কলিম সরদার (২৬), পিতা- মোঃ মোক্তার সরদার, সাং- বেড়া নতুন পাড়া, ৪। মোঃ দুলাল মোল্লা (৩৫), পিতা- মোঃ জয়নাল মোল্লা, সাং- হাতিগেরা, সর্ব থানা- বেড়া, জেলা- পাবনাগণদের গ্রেফতার করে। গ্রেফতার পূর্বক উক্ত আসামীদের নিকট হইতে ১০০০ (এক হাজার) পিচ্ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ নগদ ১৬,২০০/- (ষোল হাজার দুইশত) টাকা ও ০১ (এক) টি মোটর সাইকেল উদ্ধার করা হয়। আসামীদেরকে জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয় করিয়া আসিতেছে বলে স্বীকার করে। আসামীদের জিজ্ঞাসাবাদ শেষে সাঁথিয়া থানায় প্রেরণ করা হয়েছে।

এ সংক্রান্তে পাবনা জেলার সাঁথিয়া থানায় ধৃত আসামীদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…