সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
অন্যান্য

ইতিহাসের এই দিনে: ১০ আগস্ট

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আজ ১০ আগস্ট, ২০১৭, বৃহস্পতিবার। ২৬ শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ২২২তম (অধিবর্ষে ২২৩তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৬৭৫ খ্রিস্টাব্দের এই দিনে রয়াল গ্রিনউইচ অবজারভেটরি স্থাপিত হয়।

১৮২১ খ্রিস্টাব্দের এই দিনে মিসৌরি আমেরিকার ২৪তম রাজ্যে পরিণত হয়।

১৯১১ খ্রিস্টাব্দের এই দিনে ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা সর্বপ্রথম বেতন গ্রহণের পক্ষে ভোট দেন।

১৯১৩ খ্রিস্টাব্দের এই দিনে বলকান যুদ্ধ অবসানে বুখারেস্ট চুক্তি সম্পন্ন হয়।

১৯১৪ খ্রিস্টাব্দের এই দিনে অস্ট্রিয়া-হাঙ্গেরির বিরুদ্ধে ফ্রান্স যুদ্ধ ঘোষণা করে।

১৯২০ খ্রিস্টাব্দের এই দিনে প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত ওসমানিয় সাম্রাজ্যের সাথে মিত্র পক্ষের একটি ঐতিহাসিক সেভ্র্‌ চুক্তি (Traité de Sèvres) স্বাক্ষরিত হয়।

১৯৩৭ খ্রিস্টাব্দের এই দিনে চীনের গুরুত্বপূর্ণ থংজং হ্রদ ও কানতুং প্রদেশের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য জাপান হামলা চালায় এবং দুই বছর ঐ দেশ দু’টির মধ্যে যুদ্ধ চলে।

১৯৪৫ খ্রিস্টাব্দের এই দিনে দ্বিতীয় মহাযুদ্ধের অন্তিম লগ্নে জাপান নিঃশর্ত আত্মসমর্পণ করতে বাধ্য হয়।

২০০৭ খ্রিস্টাব্দের এই দিনে বাংলাদেশের আকাশ থেকে বিশাল আকৃতির একটি বরফ খণ্ড পড়ে রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ মাজারের পাশের একটি বাড়ির ক্ষয়ক্ষতি হয়।

জন্ম

১৭৪০ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন ইংরেজ সঙ্গীত স্রষ্টা স্যামুয়েল আর্নল্ড।

১৮৬০ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন ভারতের প্রখ্যাত সংগীতজ্ঞ বিষ্ণু নারায়ণ।

১৮৭৪ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন আমেরিকার ৩১তম প্রেসিডেন্ট হারবার্ট হুবা।

১৯০২ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন নোবেল জয়ী (১৯৪৮) সুইডিশ রসায়নবিদ আর্নে তিসেলিউস।

১৯১৩ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন পদার্থবিদ্যায় নোবেলজয়ী [১৯৮৯] জার্মান বিজ্ঞানী ভোলফ্গাঙ্গ পল।

১৯১৭ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন ব্রাজিলীয় কথাসাহিত্যিক হোর্হে অ্যামাদোর।

১৯২৩ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন এস এম সুলতান, বাংলাদেশের একজন বিখ্যাত চিত্রশিল্পী।

মৃত্যু

১৯৮০ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন ইয়াহিয়া খান, পাকিস্তানের রাষ্ট্রপতি ও সামরিক শাসক ছিলেন।

আরও পড়ুন

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৭ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৭ জুন, ২০২৬, রবিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৮তম (অধিবর্ষে ১৫৯তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৬ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৬ জুন, ২০২৬, শনিবার। ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৭তম (অধিবর্ষে ১৫৮তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৫ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৫ জুন, ২০১৭, শুক্রবার। ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৬তম (অধিবর্ষে ১৫৭তম) দিন। একন…