১০ মাস ধরে বেতন পাচ্ছি না

সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
জেলার জলঢাকায় ব্যবস্থাপনা কমিটির জটিলতায় ১০ মাস ধরে আটকা পড়েছে উপজেলার শৌলমারী আনছার হাট ইসলামিয়া দ্বী-মুখী দাখিল মাদ্রাসার শিক্ষক- কর্মচারীদের বেতন ভাতা। এতে করে মানবতার জীবনযাপন করছে ওই প্রতিষ্ঠানটির ১৮ জন শিক্ষক-কর্মচারী।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ রাশেদুল হক প্রধান বেতন বন্ধের বিষয়টি স্বীকার করে বলেন, চেষ্টা করছি ঈদের আগেই সমস্যা নিরসন করার। বেতন বন্ধের বিষয়ে সভাপতির সাথে কথা হলে তিনি জানিয়ছেন, কমিটি পাশ হয়ে আসলেই এ সমস্যার সমাধান হবে।
- কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



