সৈয়দপুরে ১০ লক্ষ টাকার ইয়াবাসহ তিন মাদক ব্যাবসায়ী আটক

সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
নীলফামারীর সৈয়দপুরে অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকার ২ হাজার ৪শ’ পিস ইয়াবাসহ তিন সরবরাহকারীকে আটক করেছে পুলিশ।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
- কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



