সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
খেলা

১১৮ রানে বিশাল জয় বাংলাদেশের

 

স্পোর্টস প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নারী বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনিকের বিপক্ষে ১১৮ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টস জিতে প্রথমে ব্যাট করে পাপুয়া নিউগিনিকে ২১৬ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ।

জবাবে ব্যাট করতে নেমে ৩২.১ ওভারে সব কটি উইকেট হারিয়ে ৯৭ রানে থামে পাপুয়া নিউগিনির ইনিংস। ফলে ১১৮ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল।

শ্রীলঙ্কার কলম্বো ক্রিকেট গ্রাউন্ডে সকাল ৯টায় শুরু হয় ম্যাচটি। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন দলপতি রোমানা আহমেদ। টস জিতে ব্যাট করতে নেমে দুর্দান্ত খেলে বাংলাদেশের মেয়েরা।

ওপেনার শারমিন আক্তার ও ফারজানা হক তুলে নেন অর্ধশতক। দলের হয়ে শারমিন সুলতানা (০), শারমিন আক্তার (৫৬), সানজিদা ইসলাম (২৮), ফারজানা হক (৫১), রুমানা আহম্মেদ (০) ও নিগার সুলতানা করেন (১৪) রান। এছাড়া সালমা খাতুন (৩২) ও শালিয়া সারমিন (২০) রানে অপরাজিত থাকেন।

আজ থেকে শ্রীলঙ্কায় শুরু হয়েছে নারী বিশ্বকাপ বাছাইপর্ব। । বাছাইপর্বের ম্যাচ চলবে আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। বাছাইপর্বে প্রতিটি দল ৪টি করে ম্যাচ খেলবে। আগামীকাল পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচ। বাকি দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১০ ও ১১ ফেব্রুয়ারি।

আরও পড়ুন

খেলা

সুস্থ জাতি গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই ডিসি সাইদুল ইসলাম

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে ইয়াং টাইগার…

খেলা

টাঙ্গাইলে নারী ফুটবলারদের শীত উপহার প্রদান করল; মুক্তিযোদ্ধা সন্তান সংসদ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে 'বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিট'-এর বীর মুক্তিযোদ…

খেলা

ক্রিয়া সামগ্রি বিতরন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আকাশী গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাব এবং আ: হামিদ মেম্বার সমাজ কল্যন সংঘ এর পতিষ্ঠাতা জনাব মো মনিরুজ্জামান শহীদ মধুপুরের বি…