সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
জাতীয়

'১১ লাখ রোহিঙ্গার মধ্যে একটি পরিবার ফেরত নেওয়ার বিষয়টি হাস্যকর'

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

১১ লাখ রোহিঙ্গার মধ্যে একটি পরিবার ফেরত নেওয়ার বিষয়টি হাস্যকর জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ১১ লাখ রোহিঙ্গার মধ্যে যে পরিবারটি দেশে ফিরে গেছে সে বিষয়ে সরকারের কাছে সঠিক কোনো তথ্য নেই। আন্তর্জাতিক গণমাধ্যমে যে খবর বেরিয়েছে সে বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। বাংলাদেশে এখনো ১১ লাখ রোহিঙ্গা রয়ে গেছে। এদের মধ্যে একটি পরিবার ফেরত নেওয়ার বিষয়টি হাস্যকর। আজ ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-ডিসিসিআই ভবনে এক অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মিয়ানমারের সীমানায় নো ম্যান্স ল্যান্ডে ৬ হাজার রোহিঙ্গা রয়েছেন। তাদের ফেরত নেওয়ার জন্য আমরা বারবার বলার পরেও তারা নিচ্ছেন না।

উল্লেখ্য, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে পাঁচজনের একটি পরিবারকে ফিরিয়ে নিয়েছে মিয়ানমার। তবে এই পরিবারটি বাংলাদেশের কোনো শরণার্থী শিবিরে ছিল না। তারা 'নো ম্যান্স ল্যান্ড' থেকে প্রত্যাবাসিত হয়েছে বলে জানা যায়। রোহিঙ্গাদের ফিরে যাওয়া নিরাপদ নয়, জাতিসংঘের এমন সতর্কবার্তা সত্বেও ফিরিয়ে নেয়া হয়েছে পাঁচজনের এই পরিবারকে।

এ ব্যাপারে মিয়ানমার কর্তৃপক্ষ জানিয়েছে, পাঁচজনের একটি পরিবার শনিবারে 'প্রত্যাবাসন ক্যাম্পে' পৌঁছায় এবং তাদের আইডি কার্ড ও প্রয়োজনীয় সহায়তা দেয়া হয়েছে। (সূত্র-বিডি প্রতিদিন)।

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

জাতীয়

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ: নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহ…