সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আইন আদালত

টাঙ্গাইলে কলেজ ছাত্র রাজন হত্যা মামলায় ১২জনের মৃত্যুদন্ড

 

আইন-আদালত ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে কলেজছাত্রকে হত্যার দায়ে ১২ জনের মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার(৮ আগস্ট) টাঙ্গাইলের জেলা জজ আদালতের বিচারক ওয়াহেদুজ্জামান শিকদার এ রায় ঘোষণা করেন।
প্রকাশ, ২০১৪ সালের ১৩ এপ্রিল সকালে ভূঞাপুর উপজেলার ভালকুটিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাড়িতে হামলা চালিয়ে লোহার রড ও শাবল দিয়ে মাথায় আঘাত করে কলেজছাত্র রাজনকে নির্মম ভাবে হত্যা করে প্রতিপক্ষ। মেধাবী রাজন ধনবাড়ী ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। এ ব্যাপারে রাজনের বাবা লাল মিয়া সরকার বাদী হয়ে ভূঞাপুর থানায় ১৯ জনকে অভিযুক্ত করে ওইদিন একটি হত্যা মামলা দায়ের করেন।
ভূঞাপুর থানার তদন্ত কর্মকর্তা আবু ওবায়েদ ৭ জন আসামীকে বাদ দিয়ে ১২ জনের নামে চার্জশীট দাখিল করেন। প্রকাশ্য দিবালোকে জন সম্মুখে এমন খুনের ঘটনার ৭ জন স্বাক্ষী তাদের স্বাক্ষ্য প্রদান করেন। ওই মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবী মুলতান হোসেনের তত্ত্বাবধানে টাঙ্গাইলের বিশেষ জজ আদালতে জজ ওয়াহেদুজ্জামান শিকদারের বেঞ্চে মামলাটি রায়ের অপেক্ষায় আছে। গত ১২ জুলাই উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থান শেষে আজ মঙ্গলবার(৮ আগস্ট) রায়ের দিন ধার্য করা হয়েছে।
দন্ডপ্রাপ্তদের মধ্যে বর্তমানে ৮ জন আসামী জেল হাজতে ও ৪ জন পলাতক রয়েছে।


  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

আইন আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকায় নিজের…

আইন আদালত

সাবেক গৃহায়ণমন্ত্রী মোশাররফ হোসেন কারাগারে

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির কর্মী মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে আদালতের মাধ্…

আইন আদালত

সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা নিয়ে রিটের আদেশ রবিবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাণিজ্যিক স্থাপনা নির্মাণের জন্য গাছ কাটা বন্ধ রাখার নির্দেশনা চেয়ে করা রিটের ওপর শুনানি শ…