সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
অন্যান্য

ইতিহাসের এই দিনে: ১৫ আগস্ট

ইতিহাসের এই দিনে, খ্রিস্টাব্দের এই দিনে, জন্ম ও মৃত্যু, ঘটনাবলি, জন্ম, মৃত্যু, জন্ম গ্রহণ করেন, মৃত্যুবরণ করেন

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আজ ১৫ আগস্ট, ২০১৭, মঙ্গলবার। ৩১ শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ২২৭তম (অধিবর্ষে ২২৮তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১২৮১ খ্রিস্টাব্দের এই দিনে জাপান আক্রমণ করতে গিয়ে কুবলাই খানের নৌবহর ঝড়ে পতিত হয়ে ধ্বংস হয়। ইতিহাসে এ ঘটনা ডিভাইন উইন্ড বা দৈব বাতাস বলে পরিচিত।

১৮৫৪ খ্রিস্টাব্দের এই দিনে বাংলায় প্রথম রেলপথ স্থাপন।

১৮৭২ খ্রিস্টাব্দের এই দিনে ইংল্যান্ডে প্রথম গোপন ব্যালটে সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।

১৮৭৫ খ্রিস্টাব্দের এই দিনে ব্রিটিশবিরোধী রাজনৈতিক সংগঠন ইন্ডিয়ান লীগের জন্ম।

১৮৮৯ খ্রিস্টাব্দের এই দিনে কলকাতায় মোহনবাগান ভিলায় মোহনবাগান কাব প্রতিষ্ঠিত হয়।

১৯৪১ খ্রিস্টাব্দের এই দিনে পানামা খালের আনুষ্ঠানিক উদ্বোধন।

১৯৪৭ খ্রিস্টাব্দের এই দিনে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ গভর্ণর জেনারেলর হিসাবে শপথ গ্রহণ করেন।

১৯৪৮ খ্রিস্টাব্দের এই দিনে কোরিয় উপদ্বীপ বিভক্ত হয়ে দক্ষিণ কোরিয়া স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করে।

১৯৬০ খ্রিস্টাব্দের এই দিনে আফ্রিকার দেশ কঙ্গো ফরাসী উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে।

১৯৪৭ খ্রিস্টাব্দের এই দিনে ভারতে ব্রিটিশ শাসনে অবসান হয় ও ভারত স্বাধীনতা লাভ করে।

১৯৬৫ খ্রিস্টাব্দের এই দিনে ভারতে প্রথম দূরদশর্ন প্রদর্শিত হয়।

২০০৫ খ্রিস্টাব্দের এই দিনে ইহুদীবাদী ইসরাইল ফিলিস্তিনীদের প্রতিরোধের মুখে গাজা উপত্যকা থেতে পিছু হটতে বাধ্য হয়।

২০০৬ খ্রিস্টাব্দের এই দিনে বাংলাদেশের কাছে পরপর দুইবার হোয়াইট ওয়াশ হয় কেনিয়া।

জন্ম

১৭৭১ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন ওয়াল্টার স্কট, স্কটল্যান্ডের বিখ্যাত ঐতিহাসিক উপন্যাস রচয়িতা এবং কবি।

১৮৭২ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন অরবিন্দ ঘোষ,বাঙালি রাজনৈতিক নেতা, আধ্যাত্মসাধক এবং দার্শনিক।

১৮৯২ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন লুই দ্য ব্রয়, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি পদার্থবিজ্ঞানী।

১৯২২ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন সৈয়দ ওয়ালিউল্লাহ, একজন বাঙালি কথাশিল্পী।

১৯২৬ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন সুকান্ত ভট্টাচার্য, বাংলা সাহিত্যের একজন কবি।

১৯৪৫ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন আল্যাঁ জুপে, ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী।

মৃত্যু

১৮৩৬ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন ইতালীয় নোবেল বিজয়ী লেখক গারসিয়া ডেলেডা।

১৯১০ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন ইসলামবিষয়ক পন্ডিত ও ব্রাম্মধর্ম-প্রচারক ভাই গিরিশচন্দ্র সেন।

১৯৪২ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন মহাত্মা গান্ধীর পারসনাল সেক্রেটারি মহাদেব দেশাই।

১৯৭৫ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন স্বাধীনতাবিরোধীদের চক্রান্তে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সপরিবারে নিহত হন।

১৯৯৪ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন কবি ও সাহিত্য সমালোচক হরপ্রসাদ মিত্র।

আরও পড়ুন

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৭ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৭ জুন, ২০২৬, রবিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৮তম (অধিবর্ষে ১৫৯তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৬ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৬ জুন, ২০২৬, শনিবার। ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৭তম (অধিবর্ষে ১৫৮তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৫ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৫ জুন, ২০১৭, শুক্রবার। ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৬তম (অধিবর্ষে ১৫৭তম) দিন। একন…