সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
অন্যান্য

ইতিহাসের এই দিনে: ১৬ এপ্রিল

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আজ ১৬ এপ্রিল, ২০১৭, রবিবার। ৩ বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১০৬ তম (অধিবর্ষে ১০৭ তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৮৫৩ সালের এই দিনে বোম্বাইয়ে প্রথম ট্রেন চলাচলের মাধ্যমে ভারতীয় রেলপথের সূচনা হয়।

১৯১২ সালের এই দিনে হ্যারিয়েট কুইয়েম্বি প্রথম নারী হিসাবে বিমানে ইংলিশ চ্যানেল পারি দেন।

১৯১৬ সালের এই দিনে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনের বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

১৯১৭ সালের এই দিনে ভ্লাদিমির ইলিচ লেনিন সুইজারল্যান্ড থেকে পেত্রোগ্রাদে ফিরে আসেন।

১৯১৭ সালের এই দিনে লেনিন বিখ্যাত ‘এপ্রিল থিসিস’ ঘোষণা করেন।

১৯১৭ সালের এই দিনে জার্মানির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ ঘোষনা করে।

১৯৪৮ সালের এই দিনে সশস্ত্র ইহুদীবাদী ইসরাইলীরা ফিলিস্তিনের একটি ইংরেজ সেনা ঘাটিতে হামলা চালালে ৯০ জন ফিলিস্তিনী শহীদ হন।

১৯৬১ সালে কিউবান নেতা ফিদেল কাস্ত্রো জাতীয় সম্প্রচার মাধ্যমে ঘোষনা দেন যে, তিনি মার্কসবাদী-লেনিনবাদী এবং কিউবায় কমিউনিজম ব্যবস্থা প্রচলণ করতে যাচ্ছেন।

১৯৯৭ সালের এই দিনে মক্কা থেকে ১০ কিলোমিটার দূরে অবস্তিত মীনায় হাজী ক্যাম্পে একটি গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে ৩৪৩ জন হাজী অগ্নিদগ্ধ হয়ে মারা যায় এবং ১২৯০ জন আহত হয়।

২০০১ সালে ভারত ও বাংলাদেশের মধ্যে পাঁচ দিনের সীমান্ত সংঘর্ষ শুরু হয়, যা কোনরূপ সমাধান ছাড়াই সমাপ্ত হয়।

২০০৭ সালের এই দিনে আইভরি কোস্টের তৎকালীন প্রেসিডেন্ট লরেন্ট বাগবো প্রথম গৃহযুদ্ধের অবসানের ঘোষণা দেন।

জন্ম

১৩১৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন দ্বিতীয়, তিনি ছিলেন ফ্রান্সের রাজা।

১৬৪৬ সালের এই দিনে ফ্রান্সের বিশিষ্ট স্হপতি জুলিস হার্ডোইন ম্যানসার্ট জন্মগ্রহণ করেন।

১৭২৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জোসেফ ব্ল্যাক, তিনি ছিলেন ফরাসি বংশোদ্ভূত স্কটস চিকিৎসক ও রসায়নবিদ।

১৮৩৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আনাটলে ফ্রাঞ্চে স্টারাবা, তিনি ছিলেন ইতালীয় রাজনীতিক ও ১২তম প্রধানমন্ত্রী।

১৮৪৪ সালের এই দিনে ফ্রান্সের নোবেল বিজয়ী লেখক আনাতোলি ফ্রান্স জন্মগ্রহণ করেন।

১৮৬৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইলবার রাইট, তিনি ছিলেন উড়োজাহাজের আবিস্কারক।

১৮৮৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বিপ্লবী উল্লাসকর দত্ত, তিনি ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব।

১৮৮৯ সালের এই দিনে ইংরেজ অভিনেতা ও চিত্র-পরিচালক চার্লি চ্যাপলিনের জন্ম।

১৮৯৬ সালের এই দিনে রোমানিয়ার কবি ও লেখক ক্রিস্টান জারা জন্মগ্রহণ করেন।

১৯২১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পিটার উস্টিনোভ, তিনি ছিলেন ইংরেজ অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

১৯২৭ সালের এই দিনে পোপ বেনেডিক্ট ষোড়শ জন্ম গ্রহণ করেন।

১৯৪৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গেরি রাফেরটয়, তিনি ছিলেন স্কটিশ গায়ক ও গীতিকার।

১৯৫৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এলেন বারকিন, তিনি আমেরিকান অভিনেত্রী।

১৯৬০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রাফায়েল বেনিতেজ, তিনি সাবেক স্প্যানিশ ফুটবলার ও ম্যানেজার।

১৯৬০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পিয়ের লিটবারস্কি, তিনি সাবেক জার্মান ফুটবলার ও ম্যানেজার।

১৯৬৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মার্টিন লরেন্স, তিনি আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

১৯৭২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কোনকিতা মার্টিনেজ, তিনি সাবেক স্প্যানিশ বংশোদ্ভূত আমেরিকান টেনিস খেলোয়াড়।

১৯৭৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রেড্রিক লুক্সুমবার্গ, তিনি সুইডিশ ফুটবলার।

১৯৭৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লারা দত্ত, তিনি ভারতীয় মডেল ও চলচ্চিত্র অভিনেত্রী।

১৯৮৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টায়ে টাইও, তিনি নাইজেরিয়ান ফুটবলার।

১৯৮৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন শিনজি অকাযাকি, তিনি জাপানি ফুটবলার।

১৯৮৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আরন লেননোন, তিনি ইংরেজ ফুটবল খেলোয়াড়।

মৃত্যু

৬৯ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ওঠো, তিনি ছিলেন রোমান সম্রাট।

১৭৮৮ সালের এই দিনে মৃত্যুবরণ করেন জর্জ-লুই ল্যক্লের, কোঁত দ্য বুফোঁ, ফরাসি গণিতবিদ, তিনি ছিলেন ফরাসি প্রকৃতিবিদ, গণিতজ্ঞ, জীববিজ্ঞানী, বিশ্বতত্ত্ববিদ ও লেখক।

১৮৫০ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ম্যারি তুসো, তিনি ছিলেন মাদাম তুসো জাদুঘরের প্রতিষ্ঠাতা।

১৮৫৯ সালের এই দিনে মৃত্যুবরণ করে অ্যালেক্সিস ডি টকুয়েভিলে, তিনি ছিলেন ফরাসি ইতিহাসবিদ, রাজনীতিবিদ ও পররাষ্ট্র মন্ত্রী।

১৮৯৬ সালের এই দিনে মৃত্যুবরণ করে কাঙাল হরিনাথ, তিনি ছিলেন বাংলা লোকসংস্কৃতির অন্যতম ধারক ও বাহক হিসেবে পরিচিত বাউল সঙ্গীতের অন্যতম পথিকৃৎ ছিলেন।

১৯১৬ সালের এই দিনে মৃত্যুবরণ করেন টমাস প্যাট্রিক হোরান, তিনি ছিলেন আয়ারল্যান্ডে বংশোদ্ভূত অস্ট্রেলীয় ক্রিকেটার।

১৯২৮ সালের এই দিনে মৃত্যুবরণ করেন পাভেল আক্সেলরদ, তিনি ছিলেন রুশ মেনশেভিক ও সমাজ-গণতন্ত্রী।

১৯৫১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন অদ্বৈত মল্লবর্মণ, তিনি ছিলেন বাঙালি ঔপন্যাসিক।

১৯৫৮ সালের এই দিনে মৃত্যুবরণ করেন রোজালিন্ড ফ্রাঙ্কলিন, তিনি ছিলেন ইংরেজ ভৌত রসায়নবিদ ও ক্রিস্টালবিদ।

১৯৬২ সালের এই দিনে বাঙালি রাজনীতিবিদ ও কৃষক আন্দোলন নেতা খান বাহাদুর হাশেম আলী খান মৃত্যুবরণ করেন।

১৯৬৬ সালের এই দিনে মৃত্যুবরণ করেন নন্দলাল বসু, তিনি ছিলেন ছিলেন বাঙালি চিত্রশিল্পী।

১৯৭১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন সিপাহী মোস্তফা কামাল, তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা।

১৯৭২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ইয়াসুনারি কাওয়াবাতা, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জাপানি লেখক।

১৯৮৮ সালের এই দিনে মৃত্যুবরণ করেন খলিল আল-ওয়াজির, ফিলিস্তিনি স্বাধীনতাকামী যোদ্ধা।

২০১৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন স্টানিস্লাভ গ্রস, তিনি ছিলেন চেক আইনজীবী, রাজনীতিবিদ ও চেক প্রজাতন্ত্রের ৫তম প্রধানমন্ত্রী।

আরও পড়ুন

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৭ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৭ জুন, ২০২৬, রবিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৮তম (অধিবর্ষে ১৫৯তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৬ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৬ জুন, ২০২৬, শনিবার। ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৭তম (অধিবর্ষে ১৫৮তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৫ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৫ জুন, ২০১৭, শুক্রবার। ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৬তম (অধিবর্ষে ১৫৭তম) দিন। একন…