সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
ধর্ম

ইজতেমায় বিনামূল্যে ১৯৫টি বাস দিচ্ছেন ডিপজল

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডি.কম

আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। দেশের ৩২টি জেলার ধর্মপ্রাণ মুসলমান ছাড়াও এতে অংশ নেবেন লাখ লাখ বিদেশি। এরই মধ্যে বিশ্ব ইজতেমার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

ইজতেমার যাত্রীদের আসা-যাওয়ার জন্য চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল নিজস্ব প্রতিষ্ঠান ডিপজল এন্টারপ্রাইজের পক্ষ থেকে ১৯৫টি বাস দেবেন এবং সেটা বিনামূল্যে। এ বিষয়ে ডিপজল বলেন, আমি যেটা করছি সেটা আমার ভাগ্যে ছিল। অনেক মানুষের অনেক কিছুই আছে, কিন্তু মানুষের জন্য কিছু করা হয় না। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমি আমার ১৯৫টি বাসের মাধ্যমে দেশের ৩২টি জেলায় ফ্রি সার্ভিস দিতে পারছি।

ডিপজল আরো জানান, বৃহস্পতিবার থেকে বিভিন্ন জেলা শহর থেকে মুসল্লিদের আনা শুরু হবে এবং রোববার আখেরি মোনাজাতের পর আবার সবাইকে নিজ নিজ জেলায় পৌঁছে দেওয়া হবে। প্রতিবছরই ইচ্ছা থাকে ইজতেমায় গিয়ে লাখো মুসল্লির সাথে সময় কাটাব। আমি শুনেছি সেখানে গেলে মানুষের মন পরিবর্তন হয়। এই বছর ইনশাল্লাহ্ অবশ্যই যাব। এবং সবার সাথে দুদিন সময় কাটাব। আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জমায়েতটি আমাদের দেশে হয়। যে কারণে আমরাও বিভিন্নভাবে এই জমায়েতের জন্য কাজ করতে পারছি।

আরও পড়ুন

আন্তর্জাতিক

ইসলাম গ্রহণ করলেন মুহাম্মদ (সা:) এর অবমাননাকর ছবি নির্মাতা আরনুডো ফাওয়ান্ডার

আন্তর্জাতিক ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ইসলাম ধর্ম গ্রহণ করলেন মুসলমানদের প্রাণের চেয়েও প্রিয় নবী মুহাম্মদ (সা.) এর অবমাননা করে ছবি নির্মাতা হল্যান্ডের অধি…

ইসলাম

মনের আশা পূরণের দোয়া (ইসমে আজম)

হজরত নুমান ইবন বাশির (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘আল্লাহ তাআলা অত্যধিক লজ্জাশীল ও দয়ালু। যখন কোনো বান্দা তার কাছে দুই হাত তুলে প্রার্থনা করে, তখন তিনি…

ইসলাম

তাহাজ্জুদ, নফল ও সুন্নাত নামাজে রুকু-সেজদায় তিনবার তাজবি পড়ার পর যেসব দোয়া পড়তেন নবিজী (সা.)

রুকু ও সেজদায় বান্দা আল্লাহর খুব কাছাকাছি হন। এ কারণেই রুকু সেজদায় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা এবং ক্ষমা প্রার্থনা করার বিকল্প নেই। নবিজী সাল্লাল্লাহু আলাইহ…