সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
খেলা

২০১৯ বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি খেলার আশাবাদ পাপনের

 

স্পোর্টস করেসপন্ডেন্ট | কাগজটোয়েন্টিফোরবিডি.কম

বাংলাদেশ দল বর্তমান সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আগামী ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে-এমন আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

সোমবার (০৩ অক্টোবর) গণমাধ্যমকে পাপন জানান, ‘বাংলাদেশ দল যেভাবে পারর্ফম করছে তাতে এ ধারাবাহিকতা ধরে রাখা গেলে ২০১৯ বিশ্বকাপ সরাসরি খেলবে।’

বর্তমানে বাংলাদেশ দল আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের সাত নম্বরে অবস্থান করছে। আর বিশ্বকাপে খেলার কথা ১০ দলের, যেখানে সরাসরি সুযোগ পাওয়ার কথা একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে র‌্যাঙ্কিংয়ে থাকা শীর্ষ ৮ দলের। টাইগারদের থেকে এখনও পাঁচ পয়েন্ট পিছিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের অবস্থান অষ্টম। আর বর্তমানে ষষ্ঠস্থানে থাকা শ্রীলঙ্কা রয়েছে ১০১ পয়েন্ট নিয়ে। তবে বাংলাদেশ যদি ঘরের মাঠে আসন্ন ওয়ানডে সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে ৩-০তে জিততে পারে তবে ষষ্ঠস্থানে পৌঁছে যাবে।

আরও পড়ুন

খেলা

টাঙ্গাইলে নারী ফুটবলারদের শীত উপহার প্রদান করল; মুক্তিযোদ্ধা সন্তান সংসদ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে 'বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিট'-এর বীর মুক্তিযোদ…

খেলা

ক্রিয়া সামগ্রি বিতরন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আকাশী গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাব এবং আ: হামিদ মেম্বার সমাজ কল্যন সংঘ এর পতিষ্ঠাতা জনাব মো মনিরুজ্জামান শহীদ মধুপুরের বি…

খেলা

তানোরে ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ২০২১

সৈয়দ মাহামুদ শাওন, তানোর উপজেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজশাহীর জেলা ক্রিয়া অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় তানোরে অনুর্ধ ১৭ বালক ভলিবল…