সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
অন্যান্য

ইতিহাসের এই দিনে: ২০ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আজ ২০ জুন, ২০১৭, মঙ্গলবার। ৬ আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৭১তম (অধিবর্ষে ১৭২তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

৬৩৮ খ্রিস্টাব্দের এই দিনে মসজিদ-এ নববীর প্রথম সম্প্রসারণ।

১৭৫৬ খ্রিস্টাব্দের এই দিনে অন্ধকূপ হত্যা সংঘটিত হয়।

১৭৫৬ খ্রিস্টাব্দের এই দিনে ইংরেজদের কাছ থেকে নবাব সিরাজউদ্দৌলার কলকাতা পুনরুদ্ধার।

১৮৩৭ খ্রিস্টাব্দের এই দিনে রানী ভিক্টোরিয়ার সিংহাসনে আরোহণ।

১৮৫৮ খ্রিস্টাব্দের এই দিনে গোয়ালিয়র দুর্গ ব্রিটিশের দখলে গেলে সিপাই বিদ্রোহের অবসান ঘটে।

১৮৭৫ খ্রিস্টাব্দের এই দিনে জাপান প্রশান্ত মহাসাগরে অবস্থিত ওকিনাওয়া দ্বীপ দখল করে।

১৯১২ খ্রিস্টাব্দের এই দিনে পোলান্ডের বিজ্ঞানী ডক্টর কাসিমির ফুঙ্ক প্রথমবারের মতো ভিটামিন আবিস্কার করতে সক্ষম হন।

১৯৪৭ খ্রিস্টাব্দের এই দিনে বেঙ্গল লেজিসলেটিভ এসেম্বলিতে বাংলা ভাগের প্রস্তাব গৃহীত।

১৯৭৬ খ্রিস্টাব্দের এই দিনে  ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের মুকুট জয় করেছিল চেকোস্লোভিয়া।

১৯৯০ খ্রিস্টাব্দের এই দিনে ইরানের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিতি গিলান ও জানযন শহরে সাত দশমিক তিন মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে ৫০ হাজারেরও বেশী ইরানী প্রাণ হারান।

১৯৯১ খ্রিস্টাব্দের এই দিনে পাকিস্তানি তরুণ প্রকৌশলী শাকিল হানাফি পৃথিবীতে সবচেয়ে হালকা বিমান প্রদর্শনের কৃতিত্ব অর্জন করেন।

১৯৯১ খ্রিস্টাব্দের এই দিনে জার্মানির আইনসভায় রাজধানী বন থেকে বার্লিনে স্থানান্তরের ভোট গ্রহণ করা হয়।

জন্ম

১৬৬০ খ্রিস্টাব্দের এই দিনে বিখ্যাত ইংরেজ লেখক ড্যানিয়েল ডিফো লন্ডনে জন্ম গ্রহণ করেন।

১৯০৯ খ্রিস্টাব্দের এই দিনে লেখক ও রাজনীতিবিদ পূর্ণেন্দু দস্তিদারের জন্ম।

১৯১১ খ্রিস্টাব্দের এই দিনে নারী জাগরণের কবি সুফিয়া কামালের জন্ম।

১৯৫০ খ্রিস্টাব্দের এই দিনে ইরাকের বর্তমান প্রধানমন্ত্রী নুরি আল মালিকি জন্মগ্রহণ করেন।

১৯৬৭ খ্রিস্টাব্দের এই দিনে হলিউড অভিনেত্রী, গায়িকা ও মডেল নিকোল কিডম্যান এর জন্ম।

১৯৭২ খ্রিস্টাব্দের এই দিনে ভারতীয় অভিনেতা রাহুল খান্না এর জন্ম।

১৯৭৮ খ্রিস্টাব্দের এই দিনে ইংল্যান্ডের তারকা মিডফিল্ডার ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড জন্মগ্রহণ করেন।

মৃত্যু

৫৮৯ খ্রিস্টাব্দের এই দিনে গাজী সুলতান সালাহ উদ্দীন আইউবির ইন্তেকাল।

১৭০২ খ্রিস্টাব্দের এই দিনে মুহাম্মদ বিন কাশিম সিন্ধু প্রদেশের রওয়ার আক্রমণ করেন এবং রাজা দাহির নিহত হন।

১৭৫৬ খ্রিস্টাব্দের এই দিনে নওয়াব সিরাজদ্দৌলার বাহিনী একটি ব্রিটিশ গ্যারিসনের সেনাদের একটি বদ্ধ ঘরে আবদ্ধ করে। সে ঘরে ১৪৬ জনের মধ্যে ১২৩ জন মারা যায়।

১৯৫০ খ্রিস্টাব্দের এই দিনে অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটার কদ জেনিংস মৃত্যুবরণ করেন।

১৯৮১ খ্রিস্টাব্দের এই দিনে ইরানের প্রখ্যাত চিন্তাবিদ ও মুজাহিদ কমান্ডার ডক্টর মোস্তফা চামরান আগ্রাসী ইরাকী সেনাদের সাথে যুদ্ধে শাহাদত বরণ করেন।

১৯৮৭ খ্রিস্টাব্দের এই দিনে প্রাণীতত্ত্ববিদ ও পক্ষী বিশারদ সালিম আলির মৃত্যু।

আরও পড়ুন

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৭ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৭ জুন, ২০২৬, রবিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৮তম (অধিবর্ষে ১৫৯তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৬ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৬ জুন, ২০২৬, শনিবার। ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৭তম (অধিবর্ষে ১৫৮তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৫ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৫ জুন, ২০১৭, শুক্রবার। ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৬তম (অধিবর্ষে ১৫৭তম) দিন। একন…