সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
অন্যান্য

ইতিহাসের এই দিনে- ২২ ফেব্রুয়ারি

 

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আজ ২২ ফেব্রুয়ারি ২০১৭, ১০ ফাল্গুন ১৪২৩। ফেব্রুয়ারি ২২ গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ৫৩ তম (অধিবর্ষে ৫৩ তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৭৬০ সালের এই দিনে ভারতের অধিকার নিয়ে ইংরেজ ও ফরাসিদের মধ্যে ওয়ান্ডিস এ যুদ্ধ শুরু হয়।

১৭৭১ সালের এই দিনে স্পেন ব্রিটেনের কাছে ফকল্যান্ড দ্বীপের অধিকার ছেড়ে দেয়।

১৭৮৩ সালের এই দিনে রংপুরের পাটগঞ্জে ব্রিটিশ বাহিনীর সঙ্গে কৃষক বিদ্রোহীদের মুখোমুখি সংঘর্ষ হয়।

১৮৭৩ সালের এই দিনে আফ্রিকায় জুলু যুদ্ধ শুরু হয়।

১৯২৪ সালের এই দিনে আমেরিকার প্রেসিডেন্ট কেলভিন কুলিজ হোয়াইট হাউস থেকে রেডিওতে ভাষণ প্রদান করেন।

১৯৪৮ সালের এই দিনে চেকোস্লোভাকিয়ায় কমিউনিস্ট বিপ্লব সংঘটিত হয়।

১৯৫২ সালের এই দিনে ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা শহীদ মিনার বানানোর সিদ্ধান্ত নেন।

১৯৫৯ সালের এই দিনে ফিলিস্তিন মুক্তি সংস্থার আহবানে সমগ্র আরব দুনিয়ায় ফিলিস্তিন দিবস পালিত হয়।

১৯৬৯ সালের এই দিনে গণঅভ্যুত্থানের মুখে আগরতলা ষড়যন্ত্র মামলা তুলে নেয়া হয়।

১৯৭৪ সালের এই দিনে পাকিস্তান বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দেয়।

১৯৭৯ সালের এই দিনে সেন্ট লুসিয়া স্বাধীনতা লাভ করে।

১৯৯১ সালের এই দিনে উপসাগরীয় যুদ্ধে ইরাক কেুয়েতের আল ওয়াফবার তেল খনি জ্বালিয়ে দেয়।

২০০৬ সালের এই দিনে ফেব্রুয়ারি ইরাকের রাজধানী বাগদারে উত্তরে সামারা শহরে অবস্থিত আহলে বাইতের ১০ম ইমাম হযরত হাদী (আঃ)ও একাদশ ইমাম হযরত হাসান আসকারী (আঃ) এর পবিত্র মাজার শরীফে কয়েকটি শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটে ।

২০১১ সালের এই দিনে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ৬.৩ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ১৮৫ জন মৃত্যুবরণ করে।

জন্ম

১৭৩২ সালের এই দিনে মার্কিন স্বাধীনতা সংগ্রামী ও প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন জন্মগ্রহণ করেন।

১৭৮৮ সালের এই দিনে জার্মান দার্শনিক আর্থার শোপেন হাওয়ার জন্মগ্রহণ করেন।

১৮২৭ সালের এই দিনে প্রবন্ধকার ও চিন্তাবিদ ভূদেব মুখোপাধ্যায়ের জন্ম।

১৮৫৭ সালের এই দিনে জার্মান পদার্থবিজ্ঞানী হেনরিখ হার্টজ এর জন্ম।

১৮৫৭ সালের সালের এই দিনে বিশ্বব্যপী স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট ব্যাডেন পাওয়েল লন্ডনের স্ট্যানহোকে জন্মগ্রহণ করেন।

১৮৮৯ সালের এই দিনে দার্শনিক ও ঐতিহাসিক রবিন জর্জ কলিংউড জন্মগ্রহণ করেন।

১৯০০ সালের এই দিনে স্পেনীয় চলচ্চিত্র পরিচালক লুই বুনুয়েলের জন্ম।

১৯০৬ সালের এই দিনে কবি, শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমালোচক হুমায়ুন কবীরের জন্ম।

১৯০৬ সালের এই দিনে অভিনেতা পাহাড়ী সান্যাল (নগেন্দ্রনাথ) জন্মগ্রহণ করেন।

১৯৫৫ সালের এই দিনে ফরিদুর রেজা সাগর, শিশুসাহিত্যিক, চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও গণমাধ্যম ব্যক্তিত্ব।

১৯৬২ সালের এই দিনে অস্ট্রেলীয় প্রকৃতিবাদী ও টিভি ব্যক্তিত্ত্ব স্টিভ আরউইন এর জন্ম।

মৃত্যু

১৬৬৬ সালের এই দিনে মোগল সম্রাট শাহজাহানের মৃত্যু।
১৮৭৬ সালের এই দিনে স্কটিশ চিত্রশিল্পী স্যার হার্ভের মৃত্যু।
১৯০০ সালের এই দিনে টেলিপ্রিন্টার ও মাইক্রোফোনের উদ্ভাবক ডেভিড এডওয়ার্ড হিউজ এর মৃত্যু।
১৯৪২ সালের এই দিনে মরমী সংগীতশিল্পী উমা বসু হাসির মৃত্যু।

১৯৫৮ সালের এই দিনে মাওলানা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেন।

১৯৯৯ সালের এই দিনে কবি তালিম হোসেন ইন্তেকাল করেন।

২০০২ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের সাংবাদিক ড্যানিয়েল পার্ল নিহত হন।

উৎসঃ ইন্টারনেট অবলম্বনে।

 

আরও পড়ুন

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৭ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৭ জুন, ২০২৬, রবিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৮তম (অধিবর্ষে ১৫৯তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৬ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৬ জুন, ২০২৬, শনিবার। ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৭তম (অধিবর্ষে ১৫৮তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৫ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৫ জুন, ২০১৭, শুক্রবার। ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৬তম (অধিবর্ষে ১৫৭তম) দিন। একন…