সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আইন আদালত

মেডিকেল কলেজের হোস্টেল থেকে ২৯ ‘ছাত্রশিবির’ আটক

 

 

নিজস্ব প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের হোস্টেল থেকে ছাত্রশিবির সন্দেহ ২৯ জনকে আটক করেছে পুলিশ। ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠক করে নাশকতা চালনোর পরিকল্পনা করেছে এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম।

তিনি জানান, মহানগরীর নওদাপাড়া এলাকায় অবস্থিত ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের হোস্টেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। নাশকতা চালনোর পরিকল্পনায় ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠক করছিল। এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে ২৯ নেতাকর্মীকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

যাচাই-বাছাই শেষে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।

আরও পড়ুন

আইন আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকায় নিজের…

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

বিভাগীয় খবর

টাঙ্গাইলে ৭৮ লাখ টাকা ডাকাতি, মূলহোতা সাগর বাড়ই ঢাকা থেকে গ্রেপ্তার

মো. সোহেল রানা, টাঙ্গাইল: টাঙ্গাইলে প্রাইভেটকারে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মূলহোতা সাগর বাড়ইকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৫ মে) সকাল…