সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

বর্নাঢ্য আয়োজনে ঘাটাইল প্রেসক্লাবের ৩২বছর উদযাপিত

 

 

এম.এস.এস.সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বর্নাঢ্য আয়োজনে ঘাটাইল প্রেসক্লাবের ৩২বছর পুর্তি উপলক্ষে আলোচনা সভা, র‌্যালী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আজ ৬জুন (মঙ্গলবার) ঘাটাইল প্রেসক্লাবের পক্ষ থেকে একটি র‌্যালী উপজেলা চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। তারপর ঘাটাইল উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। তারপর  কেক কাটা হয়। ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি খান ফজলুর রহমানের সভাপতিত্বে অংশ নেয় ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীন, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের অাইন বিষয়ক সম্পাদক এস আকবর, ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু, সাবেক মেয়র হাসান আলী মিয়া, ঘাটাইল যুগ্ন-আহ্বায়ক মাসুদুর রহমান আজাদ, জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ শামসুল হক মনি, ঘাটাইল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হায়দার আলী, পৌরসভার প্যানেল মেয়র রওশন আরা রুবি, পৌর কাউন্সিলর লিটন সরকার, টাঙ্গাইল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক বকুল, ভুঞাপুর প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান, গোপালপুর প্রেসক্লাবের সাইফুল ইসলাম এবং ঘাটাইল প্রেসক্লাবের সকল সদস্য সহ  আরও অনেক গন্যমান্য ব্যাক্তিবর্গ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ঘাটাইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক আতা খন্দকার।


  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

 

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…