সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
জাতীয়

৪৮ ঘন্টার মধ্যে আপনের স্বর্ণ ফেরত না দিলে সারাদেশে লাগাতার ধর্মঘট

 

 

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বুধবার বেলা ৩টার দিকে রাজধানীর বায়তুল মোকাররমে বাজুস কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সংগঠনের সহ-সভাপতি এনামুল হক খান বলেন, ৪৮ ঘন্টার মধ্যে আপন জুয়েলার্স স্বর্ণ ফেরত না দিলে ১১ এপ্রিল (রবিবার) থেকে সারা দেশে সকল স্বর্ণ ব্যবসা সংগঠন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

তিনি বলেন, বেআইনিভাবে আপন জুয়েলার্সের সোনা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা অধিদফতর।

তিনি আরও বলেন, ১২ তারিখ স্বর্ণ ব্যবসায়ীরা পদযাত্রার মাধ্যমে অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর কাছে সচিবালয়ে স্মারকলিপি দেওয়া হবে। এছাড়া আগামী ১৫ জুন মহাসমাবেশের ঘোষণাও দেন তারা।

এ সময় সোনা জব্দের প্রক্রিয়াক ‘রাষ্ট্রীয় সন্ত্রাস’ উল্লেখ করে শুল্ক গোয়েন্দা অধিদফতরের প্রধান মঈনুল খানকে প্রত্যাহারের দাবি জানান।


  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

জাতীয়

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ: নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহ…