সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আইন আদালত

মৌলভীবাজারের রাজানগরের যুদ্ধাপরাধ দায়ে ৪ জনের বিচার শুরু

 

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রোববার তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ৪ জুলাই সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য দিন ঠিক করে।

মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, ধর্ষণ, অপহরণ, আটক, নির্যাতন, মরদেহ গুম, লুণ্ঠন ও অগ্নিসংযোগের ঘটনায় দুটি অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।

মামলার আসামিরা হলেন- মৌলভীবাজারের রাজনগর উপজেলার আকমল আলী তালুকদার (৭৩), আব্দুর নুর তালুকদার ওরফে লাল মিয়া (৬২), আনিছ মিয়া (৭৬) ও আব্দুল মোছাব্বির মিয়া।

এদের মধ্যে আকমল আলী কারাগারে, বাকিরা পলাতক।

আদালতে প্রসিকিউটর ব্যরিস্টার শেখ মুশফিক কবীর ও ব্যারিস্টার সায়েদুল হক সুমন উপস্থিত ছিলেন। আর আসামিদের মধ্যে আকমলের পক্ষে ছিলেন আইনজীবি আবদুস সোবহান তরফদার ও পলাতকদের পক্ষে রাষ্ট্রনিয়োজিত আইনজীবী আবুল হাসান।

প্রসিকিউটর মুশফিক পরে বিডিনিউজটোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই চার আসামির বিরুদ্ধে ‘হত্যা, গণহত্যা, ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের দুটি অভিযোগ’ গঠন করেছে ট্রাইব্যুনাল। বিচার শুরুর দিন ৪ জুলাই সূচনা বক্তব্যের পাশাপাশি প্রসিকিউশনের পক্ষ থেকে সাক্ষ্যগ্রহণের প্রস্তুতিও থাকবে।

(বিস্তারিত আসছে)

আরও পড়ুন

আইন আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকায় নিজের…

আইন আদালত

সাবেক গৃহায়ণমন্ত্রী মোশাররফ হোসেন কারাগারে

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির কর্মী মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে আদালতের মাধ্…

আইন আদালত

সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা নিয়ে রিটের আদেশ রবিবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাণিজ্যিক স্থাপনা নির্মাণের জন্য গাছ কাটা বন্ধ রাখার নির্দেশনা চেয়ে করা রিটের ওপর শুনানি শ…