সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

র‌্যাব-১২'র অভিযানে সিরাজগঞ্জের সলঙ্গায় ৫০ কেজি গাঁজাসহ ০২ জন শীর্ষ মাদক ব্যবসায়ী আটক, কার্ভাড ভ্যান জব্দ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় ১৮/০৮/২০২১ তারিখ সকাল ১০.৩০ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল মোড় হতে অনুমান তিন কিলোমিটার পূর্ব দিকে নলকা ব্রিজ সংলগ্ন আব্দুল আজিজ ফিলিং স্টেশন এর সামনে পাঁকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫০ কেজি গাঁজাসহ ০২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় তাহাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১ কার্ভাড ভ্যান(যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-২২-০১৪৪ ), ০২ টি মোবাইল এবং নগদ ৪,০০০/-(চার হাজার ) টাকা, জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামী ১। মোঃ রিয়াজ গাজী(২৮), পিতা-মোঃ শাজাহান গাজী, সাং-হরতকী বাড়ীয়া, থানা-পটুয়াখালী, জেলা-পটুয়াখালী, ২। মোঃ গোলামুর রহমান লিমন (১৯), পিতা-মোঃ জয়নাল আবেদীন , সাং- ১১ নং রসুলপুর, থানা-চরফ্যাশন, জেলা-ভোলা।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণীর ১৯(গ) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
-প্রেস বিজ্ঞপ্তি

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…