সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

৫ জানুয়ারি গণহত্যা দিবস নয়, জনগন বিজয় দিবস পালন করবে অর্থমন্ত্রী

 

বিভাস কৃষ্ণ চৌধুরী, টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডি.কম

যারা ৫ জানুয়ারীকে গণতন্ত্র হত্যা দিবস পালন করে তাদেরকে পাগলের সাথে তুলনা করে অর্থ মন্ত্রী বলেন, আগামীকাল ৫ জানুয়ারী দেশের জনগন গনতন্ত্রের বিজয় দিবস পালন করবে। তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে সকলের অংশগ্রহনে হয় আমরা সেটাই চাই। নির্বাচন কমিশনার নিয়োগ দেয়ার সাংবিধানিক দায়িত্ব মহামান্য রাষ্ট্রপতির। নির্বাচন কমিশনার নিয়োগের জন্য মহামান্য রাষ্ট্রপতি নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছেন। রাজনৈতিক দলগুলোর দেয়া মতামতের ভিত্তিতেই নির্বাচন কমিশনার নিয়োগ দিবেন রাষ্ট্রপতি। এতে সরকারের কোন হস্তক্ষেপ থাকবে না।
বুধবার দুপুরে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নাল্লাপাড়া বেলায়েত হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করার আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, জাল টাকা প্রতিরোধে ভারত সরকার তাদের বড় নোট বাতিল করলেও বাংলাদেশ সরকার এ ধরনের উদ্যোগ গ্রহনের কথা এখনও ভাবছে না। বাংলাদেশের অর্থনীতি অনেক শক্তিশালী।

নাল্লাপাড়া বেলায়েত হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপত্তিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদত হোসেন কবির, উপজেলা চেয়ারম্যান এসএম ফেরদৌস আহমেদসহ উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। পরে মন্ত্রী বিদ্যালয়ের শিক্ষার্থীদের শরীর চর্চা ও ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠান উপভোগে যোগ দেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…