সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৫ জুলাই

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আজ ৫ জুলাই, ২০১৭, বুধবার। ২১ আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৮৬তম (অধিবর্ষে ১৮৭তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

৬৬১ খ্রিস্টাব্দের এই দিনে ইমাম হাসান (রা.) মুয়াবিয়া (রা.)’র মধ্যে সন্ধি স্থাপন।

১৮১১ খ্রিস্টাব্দের এই দিনে প্রথম দক্ষিণ আমেরিকার দেশ হিসেবে ভেনিজুয়েলা স্পেনের কাছ থেকে স্বাধীনতা পায়।

১৮৪১ খ্রিস্টাব্দের এই দিনে টমাস কুক প্রথম ট্রাভেল এজেন্সি চালু করেন।

১৯২৪ খ্রিস্টাব্দের এই দিনে ব্রাজিলের সাওপাওলোতে সামরিক অভ্যুত্থান হয়।

১৯৩২ খ্রিস্টাব্দের এই দিনে অলিভিয়েরা সালাজারের পর্তুগালের ক্ষমতা গ্রহণ।

১৯৪৭ খ্রিস্টাব্দের এই দিনে ব্রিটিশ পার্লামেন্টে ভারতের স্বাধীনতা বিল অনুমোদিত হয়।

১৯৪৮ খ্রিস্টাব্দের এই দিনে ব্রিটেনের স্বাস্থ্যসেবা আইন চালু হয়।

১৯৬২ খ্রিস্টাব্দের এই দিনে উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়া ফরাসী দখলদারিত্ব থেকে স্বাধীনতা লাভ করে।

১৯৭৫ খ্রিস্টাব্দের এই দিনে কেচাভার্দের স্বাধীনতা লাভ।

১৯৭৭ খ্রিস্টাব্দের এই দিনে পাকিস্তানে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জুলফিকার আলী ভুট্টোকে অপসারিত করে জিয়াউল হক ক্ষমতা দখল করেন।

১৯৯৪ খ্রিস্টাব্দের এই দিনে ফিলিস্তিনে স্বায়ত্তশাসনের সূচনা হয়।

১৯৯৬ খ্রিস্টাব্দের এই দিনে বৃটেনের বিজ্ঞানী ডঃ উইলমুট উদ্ভাবিত ক্লোনিং পদ্ধতিতে প্রথম সাফল্য হিসেবে ভেড়ার শাবক “ডলি” জন্ম নেয়।

২০০২ খ্রিস্টাব্দের এই দিনে ২৩ বছরের শাসক মাদাগাস্কারের সাবেক প্রেসিডেন্ট দিদিয়ার রাতসবিকার স্ত্রী-কন্যা এবং শীর্ষ সহযোগীদের নিয়ে দেশ ছেড়ে পলায়ন।

জন্ম

১৮৫৭ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহন করেন জার্মান কমিউনিস্ট নেতা ক্লারা জেটকিন।

১৮৯১ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহন করেন নোবেলজয়ী মার্কিন চিকিৎসক হার্বাট স্পেনসার।

১৯০২ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহন করেন লেখক ফ্রাঙ্ক ওয়াটার্স।

১৯৩৮ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহন করেন মোহাম্মদ ফরহাদ, একজন বাংলাদেশী রাজনীতিবিদ।

১৯৪১ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহন করেন শহীদ সাংবাদিক সৈয়দ নাজমুল হক।

১৯৮২ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহন করেন আলবের্তো জিলার্দিনো, ইটালীয় ফুটবলার।

মৃত্যু

১৮২৬ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন ফরাসি রসায়নবিদ ঝজেফ লুই প্রুস্ত।

১৮২৬ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা স্যার টমাস স্ট্যামফোর্ড র‌্যাফেলস।

১৯৬৬ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন নোবেলজয়ী হাঙ্গেরীয় রসায়নবিদ জর্জ দ্য হেবেসি।

১৯৬৯ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন আমেরিকান চলচ্চিত্র নির্মাতা লিও ম্যাককার।

১৯৬৯ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন জার্মান স্থপতি ভালটার গ্রোপিউস।

১৯৭৯ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন টেনিস তারকা এলিজাবেথ রায়ান।

আরও পড়ুন

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৭ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৭ জুন, ২০২৬, রবিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৮তম (অধিবর্ষে ১৫৯তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৬ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৬ জুন, ২০২৬, শনিবার। ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৭তম (অধিবর্ষে ১৫৮তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৫ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৫ জুন, ২০১৭, শুক্রবার। ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৬তম (অধিবর্ষে ১৫৭তম) দিন। একন…