সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

৬২ (বাষট্টি) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা, ০১ টি মিনি ট্রাকসহ ০৩ জন শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

র‌্যাব তার প্রতিষ্ঠা লগ্ন হতেই খুন, অপহরণ, জঙ্গী দমন, ছিনতাই, চাঁদাবাজী, মাদকদ্রব্য উদ্ধার, চুরি ও চোরাচালানসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করাসহ দুঃষ্কৃতিকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে অপরাধ নির্মূলে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে এবং র‌্যাব-১২ এর আওতাধীন এলাকাগুলিতে ব্যাপকভাবে সফলতা অর্জন করেছে। গোয়েন্দা নজরদারী বৃদ্ধিসহ সার্বক্ষণিক অভিযান পরিচালনা করে র‌্যাব ইতিমধ্যে জনগনের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। এছাড়া বর্তমানে দেশের সাম্প্রতিক জঙ্গিবাদ উত্থানরোধে র‌্যাব তার আভিযানিক কার্যক্রম আরো জোরদার করেছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পাবনা জেলায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে মাদক পরিবহন করিতেছে।। উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে অত্র কোম্পানীর একটি আভিযানিক দল ২৬ জানুয়ারি ২০২০ তারিখ ০৪.২০ ঘটিকায় ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্ত্বে পাবনা জেলার সদর থানাধীন গাছপাড়া এনআর সিএনজি ফিলিং স্টেশন (রাধা নগর বাইপাশ মোড়) এলাকা চেক পোষ্ট স্থাপন করে জয়পুরহাট-ড-১১-০০২৫ নাম্বারের একটি ট্রাক এর গতি রোধ করলে আসামীরা ট্রাক থেকে নেমে পালানোর চেষ্টা করলে র‌্যাবের একটি চৌকশ আভিযানিক দল তাদের ধরতে সক্ষম হয়। আসামী ১। শ্রী রাম কুমার পাল (৩৫), পিতা- শ্রী গবিন্দ চন্দ্র পাল, সাং- হরি নারায়নপুর, থানা- কুষ্টিয়া ইবি, জেলা- কুষ্টিয়া, ২। মোঃ বিপ্লব হোসেন (২৬), পিতা- মোঃ হামিদুল ইসলাম, সাং- ভেড়াকুলা, থানা- খেতলাল, জেলা- জয়পুরহাট, ৩। মোঃ পলাশ (১৯), পিতা-মৃত দুলাল, সাং- গুলাহার, থানা- খেত লাল, জেলা- জয়পুরহাট দের গ্রেফতার পূর্বক ট্রাকটি তল্লাশি করে ৬২ (বাষট্টি) কেজি গাঁজা ও ট্রাক উদ্ধার করতে সক্ষম হয়। ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা নিজের হেফাজতে রাখিয়া পাবনা জেলাসহ দেশের অন্যান্য জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল। উক্ত আসামীগন দেশের চিহ্নিত মাদক ব্যবসায়ী। জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন সময়ে বাংলাদেশের বিভিন্ন জেলা শহরে পরিবহনের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য (গাঁজা) ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে ।

এ সংক্রান্তে ধৃত আসামীদের বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় এজাহার দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…