সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৬ জুলাই

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আজ ৬ জুলাই, ২০১৭, বৃহস্পতিবার। ২২ আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৮৭তম (অধিবর্ষে ১৮৮তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৪১৫ খ্রিস্টাব্দের এই দিনে চেক ধর্মীয় সংস্কারবাদী জান হুসকে ক্যাথলিক কাউন্সিল কর্তৃক জীবন্ত পুড়িয়ে হত্যা।

১৫০৫ খ্রিস্টাব্দের এই দিনে সিকান্দার শাহ লোদির রাজত্বকালে ভয়ানক ভূমিকম্পে আগ্রা বিধ্বস্ত হয়।

১৮৮৫ খ্রিস্টাব্দের এই দিনে সালের এ্‌ই দিনে বিখ্যাত ফরাসী চিকিৎসক ও বিজ্ঞানী লুই পাস্তুর রোগ প্রতিরোধক টীকা আবিস্কার করেন।

১৮৯২ খ্রিস্টাব্দের এই দিনে দাদাভাই নওরোজজি ব্রিটেনে প্রথম ইনডিয়ান মেম্বার অব পার্লামেন্ট নির্বাচিত হন।

১৯১৯ খ্রিস্টাব্দের এই দিনে বিশ্বের প্রথম বিমান [ব্রিটিশ আর-৩৪] আটলান্টিক পাড়ি দেয়। লন্ডন থেকে নিউ ইয়র্ক যেতে সময় নেয় ১০৮ ঘণ্টা।

১৯৪৫ খ্রিস্টাব্দের এই দিনে নিকারাগুয়ার প্রথম জাতিসংঘের সনদ গ্রহণ।

১৯৪৭ খ্রিস্টাব্দের এই দিনে সোভিয়েত ইউনিয়ন এ. কে. ৪৭ রাইফেল উৎপাদন শুরু করে।

১৯৫২ খ্রিস্টাব্দের এই দিনে লন্ডন শহরে শেষবারের মতো ট্রাম চলাচল।

১৯৫৩ খ্রিস্টাব্দের এই দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।

১৯৬৪ খ্রিস্টাব্দের এই দিনে তিয়াত্তর বছর ব্রিটিশ অধিকারে থাকার পর মালায়ি [ন্যায়াসাল্যান্ড] স্বাধীনতা লাভ করে।

১৯৬৭ খ্রিস্টাব্দের এই দিনে নাইজেরিয়ায় গৃহযুদ্ধ শুরু।

১৯৭১ খ্রিস্টাব্দের এই দিনে কামুজু বান্দার নিজেকে মালাবি’র আজীবন প্রেসিডেন্ট ঘোষণা।

১৯৭৯ খ্রিস্টাব্দের এই দিনে মিশরে নীল নদের তীরে বিনানুল মূলক নামক গুহায় মিশরের ফেরাউন দ্বিতীয় রেমেসিসের মমি আবিষ্কৃত হয়।

১৯৯১ খ্রিস্টাব্দের এই দিনে জার্মান টেনিস তারকা স্টেফিগ্রাফ পর পর তৃতীয়বারের মতো উইম্বলডন জেতেন।

১৯৯৯ খ্রিস্টাব্দের এই দিনে ইসরাইলের পার্লামেন্টে ইহুদ বারাককে প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন।

জন্ম

১২৬৫ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহন করেন ইতালীর বিশ্বখ্যত কবি দান্তে আলিঘিইরি ফ্লোরেন্স শহরে জন্ম গ্রহণ করেন।

১৭৮১ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহন করেন সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা স্যার টমাস স্ট্যামফোর্ড র‌্যাফলস।

১৮৬৬ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহন করেন বাংলা বিশ্বকোষ-এর প্রথম সংকলক প্রাচ্যবিদ্যা মহার্ণব নগেন্দ্রনাথ বসু।

১৮৭৭ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহন করেন নিথেতো আলকালা-থামোরা, স্পেনের প্রধানমন্ত্রী।

১৯০১ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহন করেন শিক্ষাবিদ ও ভারতের স্বাধীনতা সংগ্রামী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়।

১৯৪৬ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহন করেন জর্জ ডব্লিউ বুশ মার্কিন যুক্তরাষ্ট্র এর ৪৩তম প্রেসিডেন্ট।

মৃত্যু

১৫৩৫ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন ইংরেজ মানবতাবাদী নেতা, লেখক টমাস ঘোর।

১৮৫৪ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন জর্জ সায়মন ও’ম, জার্মান পদার্থবিদ।

১৮৯৩ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন বিশ্বখ্যাত ফরাসি ছোটগল্পকার গি দ্য মোপাসাঁ।

১৯৬২ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন নোবেল বিজয়ী আমেরিকান লেখক উইলিয়াম ফকনার।

১৯৭৬ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন চীনের কমিউনিস্ট সামরিক নেতা জুদ।

আরও পড়ুন

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৭ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৭ জুন, ২০২৬, রবিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৮তম (অধিবর্ষে ১৫৯তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৬ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৬ জুন, ২০২৬, শনিবার। ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৭তম (অধিবর্ষে ১৫৮তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৫ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৫ জুন, ২০১৭, শুক্রবার। ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৬তম (অধিবর্ষে ১৫৭তম) দিন। একন…