সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৭ মে

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আজ ৭ মে, ২০১৭, রোববার। ২৪ বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১২৭তম (অধিবর্ষে ১২৮তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৩৫৭ খ্রিস্টাব্দের এই দিনে ইরানের জনগণ ও সেনাবাহিনীর মধ্যে সংহতি সৃষ্টি হয়।

১৭৯২ খ্রিস্টাব্দের এই দিনে অস্ট্রিয়া ও প্রুশিয়া ফ্রান্সের বিরুদ্ধে আঁতাত করে।

১৮৫৬ খ্রিস্টাব্দের এই দিনে অযোধ্যার নবাব ওয়াজিদ আলী ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে আত্মসমর্পণ করেন।

১৮৬৫ খ্রিস্টাব্দের এই দিনে ইংরেজি ‘পলমল গ্যাজেট’ প্রথম প্রকাশিত হয়।

১৯৭৪ খ্রিস্টাব্দের এই দিনে মধ্য আমেরিকায় অবস্থিত ছোট্ট দেশ গ্রানাডা স্বাধীনতা লাভ করে।

১৯৯১ খ্রিস্টাব্দের এই দিনে পরিত্যক্ত সোভিয়েত মহাকাশকেন্দ্র স্যালিউট-৭ ভূবায়ুম-লে প্রবেশ করার পর আগুন বৃষ্টির মতো আর্জেন্টিনার আন্দিজ পর্বত এলাকায় ভেঙে পড়ে।

১৯৯২ খ্রিস্টাব্দের এই দিনে অভিন্ন ইউরোপ গঠনের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়।

জন্ম

১৭০০ খ্রিস্টাব্দের এই দিনে ফরাসি ভৌগোলিক ও মানচিত্রকার ফিলিপ বুয়েশ জন্ম।

১৮১২ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চার্লস ডিকেন্স, তিনি ছিলেন ইংরেজ ঔপন্যাসিক।

১৮৩৭ খ্রিস্টাব্দের এই দিনে ‘অক্সফোর্ড নিউ ইংলিশ ডিকশনারি’র সম্পাদক জেমস হেনরি মারি জন্মগ্রহণ করেন।

১৮৭০ খ্রিস্টাব্দের এই দিনে অস্ট্রীয় মনস্তত্তবিদ আলফ্রেড এ্যাডলার জন্মগ্রহণ করেন।

১৮৭১ খ্রিস্টাব্দের এই দিনে আমাশা রোগের জীবাণু আবিস্কারক জাপানি জীবণুবিদ শিগা কিয়োশি জন্মগ্রহণ করেন।

১৮৮৫ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সিনক্লেয়ার লুইস, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ঔপন্যাসিক, ছোটগল্প লেখক ও নাট্যকার।

১৯০৪ খ্রিস্টাব্দের এই দিনে চিত্রশিল্পী বিনোদবিহারী মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন।

১৯৫৮ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ম্যাট রিডলি, তিনি একজন বিজ্ঞান লেখক।

১৯৭৮ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যাশ্‌টন কুচার, তিনি একজন মার্কিন অভিনেতা।

মৃত্যু

১৮৯৪ খ্রিস্টাব্দের এই দিনে বিখ্যাত সুর স্রষ্টা এবং সেক্সাফোনের আবিষ্কারক এডলফ সক্স ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

১৯১১ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন হ্যারি গ্রাহাম, তিনি ছিলেন মেলবোর্নে জন্মগ্রহণকারী অস্ট্রেলীয় ক্রিকেটার।

১৯৭৯ খ্রিস্টাব্দের এই দিনে সাহিত্যিক কমলকুমার মজুমদার মৃত্যুবরণ করেন।

১৯৮২ খ্রিস্টাব্দের এই দিনে বিপ্লবী কমিউনিস্ট নেতা ও মার্কসবাদী লেখক অনিল মুখার্জি মৃত্যুবরণ করেন।

১৯৮২ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন অনিল মুখার্জি, তিনি ছিলেন বাংলাদেশী লেখক ও রাজনীতিবিদ।

১৯৯৯ খ্রিস্টাব্দের এই দিনে জর্দানের সাবেক বাদশাহ হোসেন বিন তালাল পরলোকগমন করেন ।

২০০১ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন জেরল্ড ক্যাট্‌জ, তিনি ছিলেন মার্কিন ভাষাবিজ্ঞানী ও দার্শনিক।

২০১৫ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন রিচার্ড অস্টিন, তিনি ছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার।

 

আরও পড়ুন

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৭ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৭ জুন, ২০২৬, রবিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৮তম (অধিবর্ষে ১৫৯তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৬ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৬ জুন, ২০২৬, শনিবার। ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৭তম (অধিবর্ষে ১৫৮তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৫ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৫ জুন, ২০১৭, শুক্রবার। ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৬তম (অধিবর্ষে ১৫৭তম) দিন। একন…