সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

৮মার্চ আন্তর্জাতিক নারী দিবসের অংশ হিসেবে টাঙ্গাইলে আজ ৬মার্চ মানববন্ধন অনুষ্ঠিত॥

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের অংশ হিসেবে আজ ৬ মার্চ বুধবার টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে নারী দিবসে একাত্ততা প্রকাশ করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদ ও সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা। ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানবন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন সুলতানা, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি)’র প্রোগ্রাম কর্মকর্তা বায়েজীদ, জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর সমন্বয়কারী খন্দকার আমিনা রহমান, বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল পৌর শাখার সভাপতি মোঃ রাশেদ খান মেনন (রাসেল) প্রমুখ। মানববন্ধনে বাংলাদেশ মহিলা পরিষদ টাঙ্গাইল জেলা শাখা, নারী মুক্ত সংঘ, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), লাইট হাউজ, জাতীয় মহিলা সংস্থা, সরকারি শেখ ফজিলাতুন নেসা মহিলা মহাবিদ্যালয়, বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইল পৌরসভা, এলজিইডি, ব্র্যাক, পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনসহ বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন করে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…