সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আইন আদালত

৮০ লাখ টাকাসহ ডিআইজি প্রিজন্স পার্থ গোপাল বণিক আটক

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

সিলেটের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) পার্থ গোপাল বণিকের বাসা থেকে ৮০ লাখ টাকা টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসাথে তাকে গ্রেফতারও করা হয়েছে।

আজ রোববার বিকেলে রাজধানীর ভূতেরগলি এলাকায় পার্থের বাসায় অভিযান চালিয়ে টাকা জব্দ করে।

এর আগে সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে অনিয়ম, দুর্নীতি ও অবহেলায় জড়িত থাকার অভিযোগে বর্তমানে সিলেটের ডিআইজি প্রিজনস পার্থ গোপাল বণিক ও জ্যেষ্ঠ জেল সুপার প্রশান্ত কুমার বণিককে দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

জানা গেছে, অভিযানের সময় পার্থর বাসা থেকে পাশের বাসার ছাদে টাকাভর্তি ব্যাগ ফেলে দেওয়া হয়।

আরও পড়ুন

আইন আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকায় নিজের…

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

বিভাগীয় খবর

টাঙ্গাইলে ৭৮ লাখ টাকা ডাকাতি, মূলহোতা সাগর বাড়ই ঢাকা থেকে গ্রেপ্তার

মো. সোহেল রানা, টাঙ্গাইল: টাঙ্গাইলে প্রাইভেটকারে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মূলহোতা সাগর বাড়ইকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৫ মে) সকাল…