সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
জাতীয়

রাজধানীর রামপুরা এলাকা হতে ৮৫ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ চোরাচালান চক্রের ০৫ জন সক্রিয় সদস্য গ্রেফতার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

রাজধানীর রামপুরা এলাকা হতে ৮৫ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ আন্তর্জাতিক সাপের বিষ চোরাচালান চক্রের ০৫ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।

অদ্য ০৮ জানুয়ারি ২০২১ খ্রিঃ তারিখ ১৪.০০ ঘটিকায় র‌্যাব-১২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজধানীর রামপুরা থানাধীন নতুন বাগ এলাকায় বাসাঃ ঘ/১, ব্লক-বি, নতুন বাগ, ১ নং লোহার গেইট, থানা রামপুরা (খিলগাও ভূতের গলির কাছে) কয়েক জন আন্তর্জাতিক চোরাচালান চক্রের সদস্য বিপুল পরিমান সাপের বিষ নিয়ে চোরাচালানের উদ্দেশ্য অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোঃ মশিউর রহমানের নেতৃত্বে র‌্যাবের আভিযানিক দল ১৫.০০ ঘটিকায় ঘটনাস্থল হতে বাসার নিচে রাস্তার পাশ থেকে বিষ হাতবদল করার সময় চোরাচালান চক্রের সদস্য মোঃ শফিকুল ইসলাম (৫০), মোঃ জহিরুল হক (৪৯), মোঃ মজিবুর রহমান (৩৯), মোঃ দুলাল (৪৮), মোঃ মোখলেছুর রহমান (৩৮) কে গ্রেফতার করে ।

গ্রেফতারকৃত আসামীদেরকে সাপের বিষ সংক্রান্ত বিষয় জিজ্ঞাসাবাদ করলে প্রথমে অস্বীকার করে। পরবর্তীতে তাদের সাথে থাকা ব্যাগের ভিতর তল্লাশী করে কাচের জারে সংরক্ষীত অবস্থায় ১২ পাউন্ড (কাঠের বক্স এর ভিতর ০৬ কাচের জারসহ) সাপের বিষ পাওয়া যায়, যার আনুমানিক মূল্য ৮৫ কোটি টাকা। এছাড়াও তাদের সাথে থাকা সাপের বিষ সংক্রান্ত সিডি এবং সাপের বিষের ম্যনুয়াল বই উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরও জানা যায় একটি নিদিষ্ট গোষ্ঠির কাছে সাপের বিষের ব্যাপক চাহিদা থাকায় অধিক মুনাফার লোভে পৃথিবীর বিভিন্ন প্রান্ত হতে সাপের বিষ সংগ্রহ করে চোরাচালান করে আসছে। গ্রেফতারকৃত আসামীরা একটি সংঘবদ্ধ আর্ন্তজাতিক সাপের বিষ চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। এছাড়াও আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। যা যাচাই বাচাই করে ভবিষ্যতেও র‌্যাব-১২ কর্তৃক এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।

প্রেস বিজ্ঞপ্তি।

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

জাতীয়

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ: নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহ…