সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৮ জুলাই

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আজ ৮ জুলাই, ২০১৭, শনিবার। ২৪ আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৮৯তম (অধিবর্ষে ১৯০তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৪৯৭ খ্রিস্টাব্দের এই দিনে ভাস্কো ডা গামা লিসবন থেকে ভারত অভিমুখে যাত্রা শুরু করেন।

১৭৬০ খ্রিস্টাব্দের এই দিনে ফ্রান্স-ভারত যুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনী শেষ নাভাল যুদ্ধে ফ্রান্সকে পরাজিত করে।

১৮০৭ খ্রিস্টাব্দের এই দিনে রাশিয়ার তিলসিত এলাকায় বিখ্যাত তিলসিত চুক্তি স্বাক্ষরিত হয়।

১৮১৭ খ্রিস্টাব্দের এই দিনে কলকাতা বুক সোসাইটি স্থাপিত হয়।

১৮৫৮ খ্রিস্টাব্দের এই দিনে সিপাহি বিদ্রোহের অবসানের পর লর্ড ক্যানিং ‘শান্তি’ ঘোষণা করেন।

১৯১৮ খ্রিস্টাব্দের এই দিনে ভারতের সংবিধান সংস্কার সম্পর্কে মন্টেগু-চেমসফোর্ড রিপোর্ট প্রকাশিত হয়।

১৯২০ খ্রিস্টাব্দের এই দিনে ব্রিটেন কেনিয়া অধিগ্রহণ করে।

১৯৩৭ খ্রিস্টাব্দের এই দিনে তুরস্ক, ইরান, ইরাক ও আফগানিস্তান সান্দাবাদ চুক্তিতে সই করেছিল।

১৯৪৮ খ্রিস্টাব্দের এই দিনে আমেরিকা প্রথম বিমানবাহিনীতে মহিলা নিয়োগ করে।

১৯৯০ খ্রিস্টাব্দের এই দিনে আর্জেন্টিনাকে হারিয়ে পশ্চিম জার্মানি বিশ্বকাপ ইতালিয়া চ্যাম্পিয়ন হয়।

২০০৬ খ্রিস্টাব্দের এই দিনে দীর্ঘ ৪৪ বছর বন্ধ থাকার পর নাথুলা পাস সীমান্তপথটি ভারত চীনের সাথে বাণিজ্যের উদ্দেশ্যে খুলে দেয়।

জন্ম

১৮৭৫ খ্রিস্টাব্দের এই দিনে জার্মান দার্শনিক এর্নস্ট ব্লখ।

১৮৯২ খ্রিস্টাব্দের এই দিনে ইংরেজ লেখক রিচার্ড অলডিংটন।

১৯০৯ খ্রিস্টাব্দের এই দিনে কবি বিষ্ণু দে’র।

১৯১৪ খ্রিস্টাব্দের এই দিনে জ্যোতি বসু, বিশিষ্ট ভারতীয় বাঙালি কমিউনিস্ট নেতা, পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী।

১৯৩৩ খ্রিস্টাব্দের এই দিনে ইংরেজ ঔপন্যাসিক অ্যানথোনি হোপ।

১৯৩৯ খ্রিস্টাব্দের এই দিনে মার্কিন ধনকুবের ডেভিড রকফেলার।

১৯৪৯ খ্রিস্টাব্দের এই দিনে ইয়েদুগুরি সন্দিন্তি রাজশেখর রেড্ডি, ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

১৯৭২ খ্রিস্টাব্দের এই দিনে সৌরভ গঙ্গোপাধ্যায়, বিশিষ্ট ভারতীয় ক্রিকেটার তথা ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক।

১৯৮১ খ্রিস্টাব্দের এই দিনে আনাস্তাসিয়া মিসকিনা, রুশ টেনিস খেলোয়াড়।

মৃত্যু

১৮২২ খ্রিস্টাব্দের এই দিনে ইংরেজ কবি পার্সি বিসি শেল।

১৮৫৫ খ্রিস্টাব্দের এই দিনে মেরু অভিযাত্রী স্যার উইলিয়াম এডওয়ার্ড পিয়ারি।

১৮৭৭ খ্রিস্টাব্দের এই দিনে বাংলা সংবাদপত্র জগতের অন্যতম পুরোধা জন ক্লার্ক মার্শম্যান।

১৯৯৪ খ্রিস্টাব্দের এই দিনে উত্তর কোরিয়ার সাবেক নেতা ও সেদেশের কমিউনিস্ট পার্টির মহাসচিব কিম ইয়েল সুং।

১৯৯৭ খ্রিস্টাব্দের এই দিনে আবু সাদাত মোহাম্মদ সায়েম, বাংলাদেশের ষষ্ঠ রাষ্ট্রপতি।

আরও পড়ুন

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৭ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৭ জুন, ২০২৬, রবিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৮তম (অধিবর্ষে ১৫৯তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৬ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৬ জুন, ২০২৬, শনিবার। ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৭তম (অধিবর্ষে ১৫৮তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৫ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৫ জুন, ২০১৭, শুক্রবার। ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৬তম (অধিবর্ষে ১৫৭তম) দিন। একন…