সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজনীতি

ত্যাগী ও পরীক্ষিত নেতা সজলকে ঢাকা দক্ষিণের যুবদল সভাপতি হিসেবে তৃণমূল প্রত্যাশা!

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

যুবদলের দক্ষিণের সভাপতি পদে আলোচনায় ফয়সাল আহমেদ সজল দীর্ঘদিনের ছাত্ররাজনীতি ও জাতীয়তাবাদী রাজনীতির মাঠে সক্রিয় নেতা ফয়সাল আহমেদ সজল বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি পদপ্রার্থী হিসেবে রাজনৈতিক অঙ্গনে আলোচনায় রয়েছেন।
দলীয় নেতাকর্মীদের মতে, বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে রাজপথে থেকে সক্রিয় ভূমিকা পালন করেছেন তিনি। দীর্ঘ রাজনৈতিক পথচলায় সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বগুণ এবং কর্মীদের সঙ্গে নিবিড় সম্পৃক্ততার মাধ্যমে একজন পরীক্ষিত সংগঠক হিসেবে পরিচিতি পেয়েছেন ফয়সাল আহমেদ সজল।
রাজনৈতিক জীবনের শুরুতে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের অর্থনীতি বিভাগের (হল মর্যাদা) আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের টিপু–সাত্তার কমিটিতে সদস্য, সাত্তার–পারভেজ কমিটিতে সহ-সম্পাদক, পারভেজ–খোকন কমিটিতে সহ-সাধারণ সম্পাদক এবং শাহীন–খলিল কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকার স্বীকৃতিস্বরূপ তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতির দায়িত্ব লাভ করেন। এরপর কেন্দ্রীয় ছাত্ররাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের জুয়েল–হাবিব কমিটিতে যুগ্ম সম্পাদক এবং রাজিব–আকরাম কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা ও মাঠপর্যায়ের সক্রিয়তার কারণে তরুণ নেতাকর্মীদের মধ্যেও তার গ্রহণযোগ্যতা রয়েছে। দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা, নেতৃত্বের সুযোগ পেলে তিনি যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে সক্ষম হবেন।

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

রাজনীতি

মহানগর যুবদলের নেতৃত্বের আলোচনায় রাজপথের পরীক্ষিতরাই অগ্রাধিকার পাক—সংগ্রাম, ত্যাগ আর আন্দোলনের মাঠেই প্রকৃত নেতৃত্বের জন্ম হয়।

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের পূর্ণাঙ্গ কমিটি গঠনকে কেন্দ্র করে সংগঠনের অভ্যন্তরে এখন চলছে ব্যাপক আলো…